somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেলসন ম্যান্ডেলার জীবনী বুঝুন, ভালো পোষ্ট লিখতে পারবেন।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দ: আফ্রিকার নেলসন ম্যান্ডেলার (১৯১৮-২০১৩) জীবনটাকে বুঝার চেষ্টা করেন; উহা বুঝলে, আপনি হয়তো উনার মতো শান্তিতে নোবেল পুরস্কার পাবেন না; কিন্তু সামুতে আপনার পোষ্টগুলো সুখপাঠ্য হবে, অনেকে পড়বেন, কমেন্ট করবেন, পাঠকেরা উপকৃত হবেন, আপনি উৎসাহিত হবেন, সনেট কবি আপনাকে নিয়ে সনেট লিখবেন।

নেলসন ম্যান্ডেলার জন্ম হওয়ার সময়, দ: আফ্রিকা ছিল সাদা প্রশাসিত দেশ, ইউরোপের সাদারা ছিল সবকিছুর মালিক, সরকারও তাদর ছিলো, তারা ছিলো বর্ণবাদী; স্হানীয় কালোরা সাদাদের কলকারখানা, খনি, ঘরবাড়ীতে কাজ করতো। কালোরা নিজ দেশে জমিজমা ক্রয়-বিক্রয় করতে পারতো না; তারা মুল শহরে বাস করতে পারতো না; তাদের জন্য উপশহরে বস্তি বানায়ে দিয়েছিল সাদারা। কালোদের জন্য পড়ালেখা করা অসম্ভব ছিলো।

ভয়ংকর প্রতিকুল পরিবেশে ম্যানডেলা পড়ালেখা করেছিলেন, ও নিজদেশে নিজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় সাদা দখলকারীদের বিপক্ষে সংগ্রাম শুরু করেন তরুণ বয়সেই; প্রথমে ও প্রায় পুরো জীবন তিনি শান্তিপুর্ণ প্রতিবাদ করলেও, একবার তিনি সামান্য উগ্রতায় অংশ নেন, একটা গেরিলা গ্রুপ গঠন করেন, জাসদের মতো, এটা ছিল ভুল; সেটাকে কাজে লাগিয়ে সাদারা উনাকে ১৯৬৪ সালে জেলে ভরে দেয় আজীবনের জন্য; তিনি সেখানে ২৭ বছর ছিলেন। কিন্তু উনার আদর্শ, জন্মভুমে আফ্রিকানদের অধিকার প্রতি্ষ্ঠার আন্দোলন ক্রমাগতভাবে শক্তি সন্চয় করে; উনার দল, ন্যাশনাল কংগ্রেস ক্রমেই সাদাদের বর্ণবাদী নিয়মকে কোণঠাঁসা করে ফেলে; সারা বিশ্ব সাদাদের বিপক্ষে চলে যায়।

১৮৭৯ সাল অবধি দ: আফ্রিকায় 'জুলু'দের রাজতন্ত্র ছিলো; সম্পদের অভাব ছিলো না, ছিলো মগজের অভাব; তরা খেয়েদেয়ে, নেচেগেয়ে ভালোই ছিলো। দেশে সোনা ও হীরক ছিল, সেটা লন্ডনের লোকজন টের পায়; তারা ১৮৭৯ সালে দেশটি দখল করে নেয়; তারা সেখানে 'কলোনী' করেনি, বরং নিজেদের জন্য একটি দেশ গঠন করে, অনেকটা ইসরায়েলের মতো।

ম্যান্ডেলার দল আফ্রিকান কংগ্রেস, অবশেষ অসহযোগ আন্দোলন শুরু করে; তারা ক্রমেই খনিতে কাজ করা বন্ধ করে দেয়, কলাবাগানে পানি দেয়া বন্ধ করে, সাদাদের বাড়ীতেও কাজ করা বন্ধ করে দেয়; তারা নিজেরা অভাবে মরছিলো, কিন্তু বিপ্লব করতে বদ্ধপরিকার ছিলেন। সাদাদের সংখ্যা ছিল শতকরা ১০/১২ ভাগ; কালোদের ব্যতিত দেশ চালানো অসম্ভব হয়ে পড়ে। ম্যান্ডেলার এক বড় শিষ্য ছিলো ডেসমন্ড টুটু, তিনি একদিকে ধর্মীয় নেতা, অন্যদিকে ম্যান্ডেলার শিষ্য ও বিশ্বে পরিচিত শান্তবাদী; তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। কংগ্রেস ও টুটুর চাপে সাদা সরকার অবশেষে ম্যান্ডেলার সাথে শান্তি চুক্তি করে, তাকে জেল থেকে বের হতে দেয় ১৯৯০ সালে।

ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে, সাদাদের তাড়িয়ে দেয়নি; অবশ্য সামান্য পরিমাণ সাদা নিজের থেকে ধনসম্পদ নিয়ে চলে যায়। ১৯৯৪ সালে ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। জীবনে মাত্র ১ বার প্রেসিডেন্ট পদে থেকে, তিনি সাধারণ জীবনে ফিরে যান।

এখন অনেক বাংগালী দ: আফ্রিকায় কাজ করছেন, মারটারও খাচ্ছেন, টাকাটুকা পাঠাচ্ছেন দেশে; আরো নতুন করে অনেক বাংগালী সেই দেশে যাচ্ছেন আজকাল।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:২৭
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×