somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজুদ্দিন সাহেব তো বাকশাল মাকশাল বানাননি, উনাকে কেন হত্যা করা হলো?

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালের ২৫শে মার্চ সন্ধ্যায়, আওয়ামী লীগ সন্দেহ করেছিল যে, পাকীরা শেখ সাহেবকে গ্রেফতার করবে সেই রাতে; সন্ধ্যারাতে তাজুদ্দিন সাহবে পালিয়ে গেলেন। গেলেন তো গেলেন, জাতির প্রাইম মিনিষ্টার হয়ে গেলেন।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ভোর রাতে তাজুদ্দিন সাহেব শুনলেন, মিলিটারী শেখ সাহেবকে ১৪ গোষ্টীসহ হত্যা করেছে; উনি বাড়ীতে বসে রইলেন; ১দিন, ২দিন, এভাবে ৮ দিন বসে রইলেন বাসায়; ২২ তারিখে উনাকে ধরে নিয়ে গেলো মিলিটারী; উনি জেলে, উনাকে বের করবে কারা? মওলানা ভাসানী, নাকি মুক্তিযোদ্ধারা? কেহ উনাকে বের করেনি; ২ মাস ১২ দিন পর, মিলিটারী উনাকে জেলের মধ্যে হত্যা করেছে!

আপনারা যারা বলেন যে, শেখ সাহেব বাকশাল করে, দেশে স্বৈরাচার কায়েম করেছিলো, আপনাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো, উনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো, উনি ফেরাউন হয়েছিলো; তাই আমাদের গণতান্ত্রিক মিলিটারী উনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে হত্যা করে, বিএনপি বানায়েছিলেন, তারা তাজুদ্দিন সাহেবকে নিয়ে কি বলবেন; উনি কি "মাকশাল" বানায়েছিলেন?

স্বাধীনতা যু্দ্ধের সময়, তাজুদ্দিন সাহেব মাওলানা ভাসানীকে সাথে নেননি; তাজুদ্দিন মওলানাকে ভালোবাসতেন বলে কোন প্রমাণ নেই; সেজন্য হয়তো মওলানা তাজুদ্দিন সাহেবকে নিয়ে মাথা ঘামায়নি। তারপরেও, যদি বুঝতেন যে, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রসবকারী মিলিটারী তাজুদ্দিন সাহেবকে মেরে ফেলবে, উনি জেল অবধি যেতেন, গন্ডগোল লাগাতেন।

তাজুদ্দিন সাহেবের সরকারে যারা ছিলো, তাদের মাঝে শক্তি কাদের কাছে ছিলো, সাহস কাদের কাছে ছিলো? নিশ্চয় মুক্তিযোদ্ধাদের কাছে ছিলো। উনাকে যখন ধরে নিয়ে গেলো মিলিটারী, উনার ৮০ হাজার চাষা মাষা, ছাত্র মাত্র মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন?

১৯৭২ সালের জানুয়ারী থেকেই সেই ৮০ হাজারের কাছে রাইফেল ছিলো না: তাদের কেহ কেহ তখন রিকসা চালাচ্ছে, কেহ ধান কাটছে মাঠে, কেহ গরু ছাগল চরাচ্ছে, কেহ কলেজে, কেহ বেকার, পরিবারের বোঝা! ১৯৭২ সালের জানুয়ারীর আগেই তিনি ওঁদের চাকুরীটা খেয়ে ফেলেছিলেন, যেই চাকুরীর বেতনও ছিলো না; কিন্তু উনার চাকুরীটা ছিলো ১৯৭২ সালের জানুয়ারীতে!

বিনা বেতনের বাহিনীর চাকুরী খেয়ে ফেলা কি বু্দ্ধিমানের কাজ ছিলো? অবশ্যই বুদ্ধিমানের কাজ ছিলো না। ২৫ শে মার্চ রাতে পালিয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ ছিলো? অবশ্যই, বুদ্ধিমানের কাজ ছিলো ! ১৫ই আগষ্টের পর ৮ দিন বাসায় বসে থাকা কি বুদ্ধিমানের কাজ? অবশ্যই নয়; মনে হয়, বেগম জিয়াও উনার থেকে বুদ্ধিমান ছিলেন; বেগম জিয়া পাকীদের বিজয় কামনা করে, জামাতকে সরকারে এনেও ৩ বার ভেঁড়াদের প্রাইম মিনিষ্টার হলেন! আমাদের জেনারেল সবাইকে মেরে্, নিজে মরলেন, আমাদের জন্য রেখে গেছেন, "জাতীয় স্নো-হোয়াইট"।



সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০০
৪১টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×