
শেখ সাহেবের মনোভাব ফেরাউনের মতো হয়ে গেলে, মনে হয়, জাতির সবচেয়ে বড় কাজ হতো, উনার মৃত্যুর আগের থেকেই পার্লামেন্ট ভবনের সামনে একটা পিরামিড গড়ার কাজ শুরু করার দরকার হতো; উনি ইহলোক ত্যাগ করলে, জাতিকে একটা বড় স্বর্ণের নৌকা, উনার পাইপ, মুজিব কোট, ও কয়েকজন মুজিববাদীকে উনার সাথে মমি করে, সেই পিরামিডে রক্ষণ করতে হতো; আর কিছু করা লাগতো? মনে হয় না। তখন পেছনভাগে জেনারেল জিয়ার জন্য এত বড় মাজার শরীফ করার দরকার হতো না।
উনি ফেরাউন হয়ে গেলেও, বেগম জিয়াকে একদিনের জন্য জেলে যেতে হতো না; সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসীতে ঝুলতে হতো না; তাজুদ্দিন সাহেবকে জেলে মরতে হতো না; জিয়ার বিপক্ষে ১৯ টি ক্যু হতো না, গোলাম আজম পাকিস্তানে মরতো, মির্জাকে বেগম জিয়ার মুক্তির জন্য কান্নাকাটি করা লাগতো না। শেখ হাসিনার ভয়ে মেয়র খোকা, হারেস চৌধূরী, মিলন ফিলনকে দেশ থেকে পালাতে হতো না; ফালু কোনদিন বিলিওনিয়ার হতো না; তারেক বাংগাদেশ মিলিটারীতে বাবার মতো লেফট রাইট, লেফাট রাইট করতো; কোকো নামে তার কোন ভাই থাকতো না।
উনি ফেরাউন হয়ে গেলেও, দেশের অবস্হা আজকের মতো ভয়ংকর হতো না; উনি কোনদিনওটাকা পয়সা চুরি করতেন না, আওয়ামী লীগের কেহ ব্যাংকের মালিক হতো না, দেশে কোন প্রাইভেট ইউনিভার্সিটি হতো না; শামীম ওসমান, জয়নাল হাজারী, পিন্টু, রওশন কোনদিন পার্লামেন্টের ভিতরে যাওয়ার সুযোগ পেতো না; ওবায়দুল কাদের কোনদিন আওয়ামী লীগের সেক্রেটারী হতো না।
শেখ সাহেব ফেরাউন হয়ে গেলেও, রাজাকার সাইদী কোনদিন এমপি হতো না, মুজাহিদ, নিজামীরা আফগানিস্তানে যুদ্ধ করতো; বাংলাদেশে আসতো না। কোন না কোন সময়ে মওলানা ভাসানী জাতির পক্ষে কাজ করার সুযোগ পেতেন; কোটার জন্য আন্দোলন করে, হাতুড়ীর পেটা খেতে হতো না। আজকে যারা শেখ হাসিনার ভয়ে কাঁপছে, তারা শেখ হাসিনাকে মাঝে মাঝে টেলিভিশনে দেখতেন; বেগম জিয়া মিলিটারী অফিসারদের বউদের সাথে চুড়ি ও শাড়ীর গল্প করতেন।
উনি ফেরাউন হলেও, জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া বা শেখ হাসিনাদের মতো ডোডোগিরি করতেন না; দেশের মানুষ অনেক ভালো থাকতো; মুক্তিযোদ্ধা জেনারেলদের গায়ে কেহ হাত তুলতে পারতো না; দেশের মানুষকে বউ ফেলে সৌদী ও মালয়েশিয়া যাওয়ার দরকার হতো না। ব্লগে, আপনারা উনাকে মুজিব ভাই ডাকতে পারতেন।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৯ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


