
Link to the news
বিএনপি'র ৪০ বছর পুরণ হয়েছে; সময়টা বিএনপি'র জন্য পুরোপুরিই চ্যালেন্জিং: বেগম জিয়া লালঘরে, সভাপতি লন্ডনে নির্বাসিত, সামনে ইলেকশান ও গ্রেনেড হত্যা বিচারের রায় আসছে; তারেক জিয়ার মৃত্যদন্ড হলে, সে সভাপতির পদ বর্জন করবে।
বেগম জিয়াকে নিয়ে বিএনপি এমন অবস্হানে আছে যে, বিএনপি বলতে আসলে বেগম জিয়াকেই বুঝায়; এই দলে তিনি ব্যতিত যারা আছে, তাদেরকে কেহ গণনা করে না; মনে হয়, ওরা নিজেরাও নিজেদেরকে গণনা করে না; ফলে, বেগম জিয়া লালঘরে মানে বিএনপিই লালঘরে। বেগম জিয়াকে বাসায় যেতে দেয়ার দরকার, কিন্তু কোনভাবেই শাস্তি মওকুফ করা ঠিক হবে না; বরং, আপীলে উনাকে ১০ বছর দেয়াই ঠিক হবে।
'৬ দফা' কথাটি বাংগালীদের জন্য একটি ঐতিহাসিক স্মৃতি, ইহা কেহ ব্যবহার করা উচিত নয়; কিন্তু বিএনপি'র চিল-কাউয়াগুলো ভেবেচিন্তে এর থেকে ভালো কিছু বের করতে পারেনি, তারা আগামী নির্বাচন নিয়ে সরকারের কাছে বাতাসের ঠিকানায় '৬ দফা' পেশ করেছে। বিএনপি'র ৬ দফার নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেছেন, "বিএনপি'কে নির্বাচনে ডেকে আনা হবে না, নির্বাচনে অংশ নিতে বাধাও দেয়া হবে না"; তিনি যা বলেছেন, তা যদি মেনে চলেন, সেটা হবে সুন্দর পলিসি; কিন্তু তিনি যা বলেন, ঠিক সেভাবে করেছেন বলে ইতিহাস নেই!
বিএনপি নিজেও জানে যে, ৬ দফার প্রথম দফাও পুর্ণ হবে না; বর্তমান সরকার কোন অবস্হায় বেগম জিয়ার শাস্তি মওকুফ করবে না; ফলে, বিএনপি যদি তাদের দাবীতে অটল থাকে, এারের ভোটও আগের ভোটের মতো হবে। তবে, শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ হলো, বিএনপি এখন পানির থেকেও তরল, উহা কখন কি আকার ধারণ করবে স্বয়ং ড: এমাজুদ্দিন সাহবেও জানেন না।
আগামী নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা বলেছেন, "জনগণ চাইলে আছি, না হয় নেই"; এখানে উনার কথা পরিস্কার নয়; কারণ, জনগণ সন্দেহ করছেন যে, তিনি নির্বাচনে জয়ী হবেন; কিন্তু কেহ জানেন না, আসলে তিনি কিভাবে জয়ী হবেন, এটা ধুম্রজাল। গতবার,বিএনপি ভোটে অংশ গ্রহন না করাতে তিনি সহজে জয়ী হয়েছেন; এবার কি হবে?
আগামী নির্বাচন সম্পর্কে শেখ হাসিনাকে পরিস্কার হওয়া উচিত: উনার জন্য একটা পথ হচ্ছে, 'ফেয়ার প্রার্থী ও ফেয়ার ভোট দিয়ে' জয়ী হওয়া; সবচেয়ে বড় দল হিসেবে এটাই উনার জন্য সঠিক পথ। আর যদি এই ধরণের ব্যবস্হার উপর উনার আস্হা না থাকে, তা'হলে বলা উচিত যে, নির্বাচনের সময় দেশে কোন ধরণের গন্ডগোল হবে না, মানুষের ক্ষতি হবে না, সবকিছু শক্তহাতে ধরে রাখা হবে; কিন্তু তিনি জয়ী হবেন। এটা ঠিক যে, তিনি যখন মানুষের জন্য তেমন কিছু করেননি, সেখানে বিএনপি জিতলে নতুন কিছু হবার সম্ভাবনা নেই, বরং বিপদ হবে, জামাত-শিবির দেশকে অস্হিতিশীল করে তুলবে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




