somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদী বাচ্চাদের সাথে হাসিখুশী ক্যাচালের কাহিনী

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুইজন ছোট ইহুদী বাচ্চার সাথে হাসিখুশী ক্যাচালের কাহিনী। দুপুরবেলায় বাসায় ফিরছিলাম, অনেক গরম, রাস্তায় গাছপালা তেমন নেই; একটি ইহুদী বাড়ীর সামনে রাস্তার পাশে, ছোট একটা গাছের তলায়, খুবই ছোট একটা টেবিলে ২ জার লেমোনেইড, গ্লাস, নেপকিন সাজিয়ে রাখা হয়েছে; গরমের সময় বাচ্চারা বাসার সামনে লেমোনেইড বিক্রি করে। বাড়ীটা রাস্তা থেকে বেশ উঁচুতে, আমি দরজার দিকে তাকালাম; ঘরের দরজা খোলা, দরজার পাশে ২ জন ছোট মেয়ে চুপ করে বসেছিল; ১জন ৮/৯ বছরের, অন্য জনের বয়স হয়তো ৭ বছরের মতো হবে; একই চেহারার, নিশ্চিত ২ বোন। আমার চোখে চোখ পড়তেই ছোটটি বললো,
-লেমোনেইড?
-ওকে। আমি লেমোনেড কেনার আগ্রহ দেখালাম।
২ জন নেমে আসলো; বড় বোনটি গোলাপী রংএর লেমোনেইড গ্লাসে ঢালতে যাচ্ছিল; আমি বললাম,
-দাম কত?
-এক গ্লাস মাত্র ১ ডলার, সে উত্তর করলো!
-আমার মনে হয়, তুমি আমাকে ডিসকাউন্ট দামে, ১ ডলারে দুই গ্লাস দিলে ভালো হবে।
-তাতে আমাদের ক্ষতি হবে, মেয়েটি উত্তর করলো।
-লেমোনেড তৈরি করতে তোমাদের কত খরচ হয়েছে?
-আমি জানি না, আমি কিছু কিনিনি, মা কিনেছেন সবকিছু!
-তা'হলে, তুমি কিভাবে লাভক্ষতির হিসেব করছো?

ইতিমধ্যে ১ জন মহিলা দরজার সামনে এসে দাঁড়ায়েছেন; দেখলেই বুঝা যায় এদের মা; মিটিমিট করে হাসছেন, আমাদের কথা শুনছেন নীরবে। লাভক্ষতির হিসেবের কথা শুনে বড় মেয়েটি কনফিুজড হয়ে গেছে; ছোট মেয়েটি বললো:
-তুমি খেয়ে দেখ, এগুলো খুবই ভালো লেমোনেইড, ফলের থেকে তৈরি। সে ঢালতে যাচ্ছিল অন্য জার থেকে, বড়বোন তাকে সাহেয্য করলো; ব্লুবেরী থেকে থেকে তৈরি, খুবই সুস্বাদু; খাওয়া শেষে আমি তাকে ১ ডলার দিলাম, সে খুশী।

-এবার আমার লেমোনেইড খেয়ে দেখো, বড়বোন বললো।
-তুমি তো আমাকে ডিসকাউন্ট দাওনি।
-ঠিক আছে, তুমি ২ ডলারে ২ গ্লাস কেনো, ৩য় গ্লাস ফ্রি!
-তুমি কি আমাকে উট ভেবেছো যে, আমি আরো ৩ গ্লাস লেমোনড খেতে পারবো? উটও ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না।
-অবশ্যই উট ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে, উট এক সথে ১০/১২ গ্যালন পানি খেতে পারে, বড়বোন বললো।
-তুমি বেট ধরতে চাও, উট কখনো ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না, আমি জোর দিয়ে বললাম।

-উটের কাছে কি টাকা আছে যে, উট লেমোনেইড খাবে! ছোট বোনটি মন্তব্য করলো।
-উটকে আমি কিনে দেবো, আমি বললাম।

তুমি বেটে জয়ী হতে পারবে না, এখানে কোথায়ও উট নেই, বললো বড় মেয়ে।
-তুমি বেটে হেরে গেছ; তুমি বলেছ যে, উট পানি খায়; উট নিশচয় লেমোনেইড খায় না, ৩ গ্লাস হোক, কিংবা ৪ গ্লাস হোক, আমি বললাম।
-তুমি কি কখনো উটকে লেমোনেইড দিয়ে দেখেছে?
-আমি উট পাবো কো্থায়, উট থাকে মরুভুমিতে!
-তুমি হেরে গেছ, কারণ, মরুভুমিতে প্রাণিরা সব ধরণের পানীয় পান করার কথা, ওখানে পানীয় সহজে পাওয়া যায় না।

মেয়েগুলোর মা এসব আজগুবি কথা শুনে হাসছিলেন; বড় মেয়েকে বললেন,
-মাহালা, তুমি জেন্টেলম্যানকে লেমোনেইড ঢেলে দাও।
আমি খেলাম; ডলার বের করে দিলাম। মেয়ে আরেক গ্লাস ঢালতে যাচ্ছিল, আমি বললাম
-আমি আর খেতে পারবো না।
-এই গ্লাস ফ্রি।
- ফ্রি হলেও আজ আমি আর খেতে পারবো না; আমি কালকে আসবো, তোমাদের সবাইকে ধন্যবাদ।
-ঠিক আছে, কালকে এসো; যদি পার একটা উট নিয়ে আসিও; ভালো থেকো, বড় মেয়ে বললো।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১
৫৪টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×