somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকি অনশন করবেন কিন্ত, মাত্র ২ ঘন্টা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Link to the news

বেগম জিয়া আপনাকে ভালোবাসতেন, আপনি না জেনে থাকলে, আজকে জানলেন; আপনি যদি বেগম জিয়াকে ভালোবাসেন, উনার মুক্তি চেয়ে, ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকি অনশন করবেন, মাত্র ২ ঘন্টা, প্লীজ: সকালের নাস্তার পর, দুপুরের খাবারের আগে; কিংবা বিকেলের নাস্তার পর, রাতের খাবারের আগে, এই অনশন করতে পারেন; এটা রিজভী সাহেবের ফরমুলা।

আমি নিজেও ২ ঘন্টার এই প্রতীকি অনশন করবো; তবে, আমারটার উদ্দেশ্য অন্য রকম, বেগম জিয়ার আজীবন জেল চেয়ে; আপনাকে করতে হবে, রিজভী সাহেবেরটা, আমারটা নয়।

যেহেতু এটি একটি বিশেষদিন, প্রথমে ভালো কিছু খাবেন পেট ভরে; এরপর, যাতে আপনার শরীরে পানির অভাব না হয়, শুরুতে পানি কিংবা শরবত খেয়ে নেবেন, অনশনের সময় বেশী নড়াচড়া করবেন না, শরীরে পানি কমে যেতে পারে; একটু ছায়া-শীতল যায়গায় ২ ঘন্টা ধরে ব্লগিং করতে পারেন, বেগম জিয়ার উপর পোষ্ট লিখতে পারেন, শেখ হাসিনার ১৪ গোষ্ঠী উদ্ধার করে পোষ্ট দিতে পারেন; বেগম জিয়ার উপর লিখিত কোন বই পড়তে পারেন, উনার কোন পোষ্টার থাকলে, আপনার দেয়ালে ঝুলায়ে রাখতে পারেন।

আমি স্কুলে পড়ার সময়, আমার এক ক্লাশমেট ছিলো কেশব; এখন ভারতের কোথায়ও আছে, না হয় পটল তুলেছে হয়তো, আমার সাথে যোগাযোগ নেই। কেশব, আমি ও আরেক ক্লাশমেট লোকমান খান, আমরা ৩ জনে মিলে গ্রামের ফুটবল প্রতিযোগীতাগুলোতে খেলতাম; এই নিয়ে ৩ জনের পরিবারে গোলযোগ লেগেই থাকতো। যেই সন্ধ্যায় বেশী দেরী হয়ে যেতো, আমি খামার বাড়ীতে থেকে যেতাম; বড় ভাবী পাশের বাড়ীর মেয়ে সালমাকে দিয়ে রাতের খাবার পাঠায়ে দিতো। কেশব দেরীতে বাড়ী গেলে ওর বাবা গালি দিতো; তখন কেশব অনশনে চলে যেতো, রাতে খেতো না, সকালে খেতো না; স্কুলে যাবার পথে আমাদের বাড়ীতে থামতো, একত্রে খেয়ে স্কুলে যেতাম; সে কমপক্ষে, নিজের জন্য ২২ ঘন্টার মতো অনশন করতো।

ছেলেমেয়েরা অনশন করে মা-বাবাদের চাপে রাখতে; এখন ঢাকার কোন ছোট বাচ্চাই নাকি খেতে চাহে না; না খেয়ে নাকি পুরোদিন কাটিয়ে দেয়, মায়েরা ডাক্তারের অফিসে দৌড়াদৌড়ি শুরু করে। ২ বছরের পিচ্ছি ১২/১৪ ঘন্টার অনশন করে মা-বাবাকে অস্হির করে তোলে; আপনাকে মাত্র ২ ঘন্টার জন্য অনশন করতে হবে, দেখবেন, শেখ হাসিনার দৌড়াদৌড়ি থামায় কে?
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২১
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×