somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ সাহেবকে হত্যা করা না হলে, বিএনপি কি গঠিত হতো?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাহেবকে হত্যা করা না হলে, বিএনপি কি গঠিত হতো? এই ব্যাপারে আপনার একটা লজিক্যাল বক্তব্য থাকার দরকার আছে! শেখ সাহেবকে হত্যা করার পর, তৃণমুল আওয়ামী লীগের লোকজন ভয়ে ও হতাশায় চুপ করে ছিলো; তারা কিন্তু শেখ সাহেবের হত্যাকারীদের দলে চলে যাননি; তারপরও, জেনারেল জিয়া এত ভোটে জিতলেন কি করে? এতে প্রমাণিত হয়েছে যে, যারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায়নি, তাদের সংখ্যাটি ছোট ছিলো না। যারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায়নি, সেগুলো জাতীয় আগাছা।

শেখ সাহেব বেঁচে থাকাকালীন নতুন দল হয়েছিল "জাসদ"; ব্লগে যারা ১৯৭১'এর জেনারেশন আছেন, তারা বলতে পারবেন যে, জাসদ এত বেশী জনপ্রিয় হয়েছিলেন যে, শেখ মুজিবকে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছিল। জাসদে এত লোক কোথা থেকে এসেছিলো? যেহেতু জাসদ হয়েছিলো ছাত্রলীগ থেকে, এখানে কিছু ছিলো আওয়ামী লীগের লোকজন; বাকীরা কাহারা? বাকীরা পুরো মুসলীম লীগ ও জামাত!

জেনারেল জিয়া বিএনপি গঠন করার পর, আওয়ামী লীগের তৃণমুল এতে এসেছিল? মোটাই না, এসেছিল পুরো জাসদের লোকজন, একদিনেই জাসদ খালি।

শেখ সাহেবের ক্রমাগত ভুল পদক্ষেপের কারণে তৃণমুল বাংগালীরা ক্ষিপ্ত হয়েছিল, হতাশ হয়েছিল, কিন্তু তাঁরা কোনদিন জাসদে যাননি, বিএনপি'তে যাননি। বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাসীরা কিছু রাজনীতি বুঝতেন; মুসলীম লীগ, জামাত ও বিভিন্ন ধর্মীয় দলগুলোর লোকেরা আধুনিক রাজনীতি বুঝতেন না; তারা নিজে কিছু না পেয়েও, মনে করতেন যে, আইয়ুব খানেরই দেশ চালানো উচিত; ফজলুল হক-মওলানা ভাসানীরা বাংগালী, এরা দেশ চালনোর উপযুক্ত নন।

আজকে সেই বিএনপি আছে, সেই আওয়ামী লীগ আছে, জামাত আছে, বিএনপি'র ছোট ভাই জাপা আছে, জাসদ আছে! সবার জন্মের ইতিহাস আছে! শেখ সাহেবকে হত্যা না করেও জাসদ হয়েছে; কিন্তু শেখ সাহেবকে হত্যা করতে না পারলে, বিএনপি হওয়ার কোন সম্ভাবনা ছিলো না, জাপা হওয়ার কোন সম্ভাবনা ছিলো না।


সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×