
বিএনপি-জামাতের বিজয় কি উনার কাছে ভয়ের ব্যাপার? যদি আসলে উহা উনার কাছে ভয়ের ব্যাপার হয়ে থাকে, উনাকে তাহা নিয়ে ভাবতে হবে; যাকে ভয়, তাকে কেন জয়ী হতে দেয়া হবে? বিএনপি-জামাত কি ভয়ের মত কিছু করেছে অতীতে? যাকে কেহ ভয় করে, তাকে আদৌ জয়ী হতে দেওয়া কি সঠিক? বিএনপি-জামাতকে ভয় পাবার মতো কারণ আছে কিনা শেখ হাসিনার, নাকি ভয়ের ভান করে ক্ষমতা দখলে রাখার পঁয়তারা?
শেখ হাসিনার কথা বাদ, জামাতকে ভয় পায় না, এমন কোন বাংগালী আছে কিনা এই বিশ্বে? যেই বাংগালী জামাতকে ভয় পায় না, সে বাংগালী নন, সে নিজেই জামা্তের অংশ; আসলে, প্রত্যকে জামাতী আলাদাভাবে জামাতকে ভয় পাবারই কথা।
গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা করার পর, সেটার আসামী যদি "জর্জমিয়া" হয়ে থাকে, সেই সরকারের লোকদের পুনরায় সরকারে আসতে দেয়া কি নিরাপদ? যারা নিরাপদ মনে করেন, শেখ হাসিনা কি তাদের সাথে থাকার কথা? বিশেষ করে শেখ হাসিনা যখন এই মহুর্তে ক্ষমতায় আছে?
ধরা যাক শেখ সাহেব আজীবনের জন্য প্রেসিডেন্ট হয়ে যাচ্ছিলেন, দেশে ধর্মনিরপেক্ষ শাসনতন্ত্র চালু করেছিলেন, মানুষের আশানুযায়ী দক্ষতা উনি দেখাননি, সেজন্য উনাকে হত্যা করেছে সামান্য কয়েকজন সেনা-অফিসার; এই হত্যাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করে আসছে, শেখ হাসিনা তাদেরকে কি বিজয়ী হতে দিতে বাধ্য?
শেখ হাসিনা নাগরিকদের কাছে দায়ী, খুনীদের কাছে কোনভাবে দায়বদ্ধ থাকার কথা নয়। শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টার ফলে, মানুষ যদি লাভবান হতো, শেখ হাসিনাকে এখন ভোট নিয়ে ভাবতে হতো না; তিনি নিজের প্রাণ রক্ষার জন্যই যদি ক্ষমতা ধরে রাখতে চান, তা'হলে মানুষের জন্য কাজ করার দরকার ছিলো।
শেখ সাহেবকে যে সব কারণে হত্যা করা হয়েছে, সেইসব কারণেই কি তাজুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছিল? তাজুদ্দিন সাহেব কি শেখ সাহেবর মতো একই কাজগুলো করেছিলো? উনাকে হত্যা করায় কি প্রমাণিত হয়? যে দল তাজুদ্দিন সাহেবের হত্যার বিচার চায়নি, তাদেরকে 'ফেয়ার ভোট' দেয়ার কোন কারণ থাকতে পারে? বাংগালীরা যদি শুধু তাজুদ্দিন সাহেরবের প্রতি কৃতজ্ঞ থাকে, তা'হলে বিএনপি-জামাত কখনো ভোট পাবে না, আওয়ামী লীগও ভোট পাবে না।
শেখ হাসিনা নিশ্চয় ড: কামাল, ড: আলী আকবর খান, ড: ইউনুস, ডা: জাফর উল্লাহ, মেজর রফিকদের মতো লোকদের ভয় পান না; তাদের নিয়ে 'ফেয়ার ভোট' করলেই পারেন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



