somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধান সম্পর্কে আপনি যা যা জানেন, বুঝেন, সেটা বলুন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগারেরা খুবই আধুনিক ও সচেতন নাগরিক, এঁরা বাংগালীদের মাঝে নতুন আরেকটা জেনারেশন, যাঁরা সহ-ব্লগারদের লেখা থেকে সাহিত্য, বিজ্ঞান, টেকনোলোজী, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ধর্ম সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন; নিজেদের চিন্তা, ভাবনাকে রিফাইন করার সুযোগ পাচ্ছেন। সব জ্ঞানের মা হচ্ছে, দর্শন শাস্ত্র; সেই দর্শন শাস্ত্র, সমাজনীতি, অর্থনীতি, পলিট-ইকোনোমী, অংক, ইতিহাস, লজিক, ফাইন্যান্স, রাষ্ট্র পরিচালনা ও টেকনোলোজীর সন্মিলিত জ্ঞান হচ্ছে রাজনীতি। রাজনৈতিক জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ পরচালনা করে সরকার, বিরোধীদল ও নাগরিকেরা।

রাষ্ট্রের মুল লক্ষ্য হলো নাগিকের সুখ, শান্তি বাড়ানো, জাতি গঠন, নাগরিকের অধিকার সংরক্ষণ; এগুলোর রূপরেখা হচ্ছে সংবিধান। একজন ব্লগার হিসেবে, আপনি আমাদের সংবিধান, বা জেনেরিক অর্থে সংবিধান বলতে আপনি যা বুঝেন তাই লিখুন। এই পোষ্টে সংবিধানের উপর মন্তব্য করার আগে, গুগল, মুগল, উইকি, মুইকি কিছুই দেখবেন না; দরকার মনে করলে, লেখার পর দেখবেন, আপনি আপনার নিজের বর্তমান ধারণাকে অন্যদের সাথে মিলিয়ে দেখুন। উইকি মুইকি দেখলে, অনেকের মন্তব্য মিলে যাবে।

যিনি যতটুকু জানেন, আজকে মন্তব্য করার আগে বা পরে, উইকি দেখলে ক্রমেই সংবিধান সম্পর্কে ধারণা পরিস্কার হতে থাকবে। তবে, মন্তব্য করার আগে ২/৪ ঘন্টা উইকি দেখলেও সহসা ধারণা গভীর হওয়ার কোন সম্ভাবনা নেই; কারণ, বিষয়টি বিশাল; সঠিক ধারণা পেতে বেশ সময় লাগার কথা, ততক্ষণে এই পোষ্ট অনেক পেছনে চলে যাবে।

১৯৭২ সালে, বাংলাদেশের সংবিধান রচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, সেটার সভাপতি ছিলেন ড: কামাল হোসেন; আইনবিদ হিসেবে তিনি অনেক ধরণের আইনের সাথে পরিচিত ছিলেন। যেহেতু তিনি পশ্চিমে আইন নিয়ে পড়ালেখা করেছেন, উনার আইনী জ্ঞানের উপর পশ্চিমের প্রভাব ছিলো; উনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিলো না। ১৯৫২ সাল থেকে শুরু করে, স্বাধীনতা অর্জন অবধি, বাংগালীদের ভাবনাচিন্তার মুলে ছিলো 'বাংগালী জাতীয়তাবাদ'; ড: কামাল হোসেন সাহেব সেটা বুঝতেন বলে মনে হয় না।

শেখ সাহেব ড: কামালকে একজন টেকনোক্রেট হিসেবে রাজনৈতিক দলে নিয়েছিলেন; এতে কিন্তু উনি রাজনীতির গুরু হয়ে যাননি রাতারাতি। উনাকে ততকালীন সরকার ও আওয়ামী লীগ চারটি পয়েন্ট দেন: জাতীয়তাবাদ, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ও সমাজতন্ত্র; এবং এগুলোর ভিত্তিতে সংবিধান রচনা করতে বলেন।

উনি যা পেরেছেন তা করেছেন; তিনি দেশ বিদেশ ঘুরে, অবশেষে আনুমানিক ৬৫ পৃষ্ঠার একটা ডকুমেন্ট তৈরি করেন; উহাকে বদলায়ে মদলায়ে, এখনো বাংলাদেশ সরকার ব্যবহার করছে।

এখন মন্তব্য করুন, সংবিধান সম্পর্কে আপনি যা যা জানেন, বুঝেন, ২/১ লাইনে সেটা বলুন। উইকি মুইকি দেখলে সেটা হবে প্রশ্নফাঁসের সমান।


সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×