somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিবিদরা যদি দেশের সার্বিক অবস্হা নিয়ে না লেখেন, আমরা উনাদেরকে কিভাবে বুঝবো?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি এক সময়, বক্তৃতা ও বিবৃতি দেখে ড: এমাজুদ্দিন সাহেব ও মাহমুদুদুর রহমান মান্নাকে বেশ জ্ঞানী লোক হিসেবে নিয়েছিলাম; সময়ের সাথে, আমি বিডি নিউজ-২৫ ও বিভিন্ন পত্রিকায়, দেশের সার্বিক অবস্হা নিয়ে উনাদের লিখিত, তথাকথিত কিছু 'প্রবন্ধ' পড়ি; প্রবন্ধগুলো আমার কাছে পুরো লিলিপুটিয়ান টাইপের মনে হতো; আসলে, লেখাগুলো এত কমমানের ছিলো যে, অনেকটা স্কুলের ছেলেমেয়েদের লেখা বলে মনে হতো; উনাদের লেখা থেকে আমার মনে হতো যে, এঁরা যে লিলিপুটিয়ান, উনারা নিজেই একদিন প্রমাণ করবেন; মান্না গ্রেফতার হলেন। ড: এমাজুদ্দিন সাহেব এখন চুপ হয়ে গেছেন, নিজে জেলে যাননি; কিন্তু তিনি বেগম জিয়ার 'থিংক ট্যাংক' ছিলেন, এবং আপনারা জানেন, এখন বেগম জিয়া কি কারণে, কোথায় আছেন।

ড: কামাল হোসেন কোথায়ও লিখেন কিনা আমি জানি না; তিনি বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন নিয়মিতভাবে "জাতীয় ঐক্য" গঠন করা নিয়ে; আসলে, জাতীয় ঐক্য উনি কিভাবে বুঝেন, উহা কিভাবে গঠন সম্ভব, উহার উদ্দেশ্য কি, দেশ ও জাতির উপর উহার প্রভাব কি হবে, ইহাতে মানুষের অংশ গ্রহনের কোন পথ আছে কিনা, সবই অপরিস্কার। আমার ধারণা, উনি রাজনৈতিক দলগুলোর "কোয়ালিশনকে" ভুলে জাতীয় ঐক্য বলে বেড়াচ্ছেন; উনাকে এই ব্যাপারে প্রশ্ন না করা অবধি, কিংবা উনি না লিখলে ইহা কখনো পরিস্কার হবে না; জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর কোয়ালিশন এক জিনিষ নয়।

শেখ সাহেব ১৯৬৯ সালের পর, কোথায়ও কিছু লিখেছিলেন কিনা আমি জানি না, আমার চোখে কখনো কিছু পড়েনি; উনি সবকিছু বলতেন বক্তৃতায়; তিনি রিজভী সাহেবের মতো তেমন বিবৃতি দিতেন না, সেগুলোর দায়িত্ব ছিলো তাজুদ্দিন সাহেবের উপর; মাঠে দেয়া বক্তৃতা বাতাসে মিশে যেতো, মানুষ হাওয়াই মিঠাই খেয়ে লালদীঘি, পল্টন থেকে বাড়ী ফিরতেন; তবে, বিশ্বাস ছিলো যে, শেখ সাহেব কোন এক সময়ে ৬ দফা কার্যকর করবেন। কিন্তু মির্জা সাহেব, ডা: বদরুদ্দোজা, ড: কামাল, ক্যা: ওলি, মান্না, রবদের তো ৬ দফা নেই, উনাদের দফাগুলো প্রতিদিন বদলাতে থাকে বাতাসের দিক বদলের মতো; কোনদিন কত দফা দিচ্ছে, সেটাও কেহ মনে রাখে না।

শেখ হাসিনা ভারত থেকে 'পরিশোধিত তেল' আনার জন্য প্রায় ১৫০ মাইলের পাইপ লাইন তৈরির উদ্বোধন করেছেন; উহা আমার দৃষ্টিতে ভয়ংকর খারাপ পদক্ষেপ; কিভাবে ইহা ভয়ংকর? প্রথমত: দেশে রিফাইনারী করলে, এবং সাধারণ মানুষকে উহাতে অংশ গ্রহন করতে দিলে ৮/৯ বিলিয়ন ডলারের ইনভেষ্টমেন্ট হতো, হাজার খানেক ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানের চাকুরী হতো, দেশের টাকা দেশে থাকতো, তেলার দাম উঠানামাকে কেন্দ্র করে ঠকার সম্ভাবনা থাকতো না। এই ব্যাপারে, ড: কামাল, মির্জা সাহেব, ড: বদিউল আলম, ড: এমাজুদ্দিন, রব, মান্না, ডা: বদরুদ্দোজা কিছু লিখেছেন? না লিখলে নাগরিকারা উনাদের দক্ষতা ও উনাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে জানবেন কি করে?



সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×