somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ফাতেমা ব্যতিত বেগম জিয়ার আর কে কে আছেন?

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোটামুটি বেশ নীরবতার মাঝে, বেগম জিয়ার নতুন করে আরো ৭ বছরের জেল হয়েছে, এবার সশ্রম কারাদন্ড, উনাকে কাজকর্মও করতে হবে জেলের ভেতর; উনি নিজে এখন হাসপাতালে; চারিদিক নীরব, আইনজীবিরা রায়ের সময় থাকেনি, মির্জা সাহেব হয়তো কামাল সাহেবের সাথে ভোট নিয়ে আলোচনায় ব্যস্ত; তবে, ফাতেমা আছে উনার সাথে সারাক্ষণ।

১৯৭৫ সালের হত্যাকান্ডের পর, দেশ এই ধরণের সমস্যার ভেতর প্রবেশ করার কথা ছিল; এত বড় হত্যাকান্ড কেহ রুমাল দিয়ে চাপা দিয়ে রাখার ক্ষমতা রাখে না; যারা দেশের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী ও ১৯৭০ সালের ভোটে জয়ী বাংগালী জাতীয়তাবাদের প্রবক্তাকে হত্যা করেছিল, কিংবা হত্যাকে কাজ লাগিয়ে ক্ষমতায় দখল করে থাকতে চেয়েছিল, তারা আসলে, বেকুবের স্বর্গে বাস করছিলো। জেনারেল জিয়া ১৯৭৫ সালের হত্যাকে দখল করে দেশের সামরিক প্রধান হয়ে, নিজকে প্রানদন্ড দিয়েছিলেন আসলে।

ততকালীন মিলিটারী অফিসারদের বউদের মুল কোশালীফিকেশন ছিল দৈহিক সৌন্দয্য; বাংলাদেশ, পাকিস্তানে মিলিটারী অফিসারেরা এলিট গ্রুপের লোকজন; তারা ক্লাবে ম্লাবে যান স্ত্রীদের নিয়ে, তাই তাদের বউগুলো একটু চোখে পড়ার মতো হওয়ার দরকার ছিল; বেগম জিয়াও সেই শ্রেণীর একজন।

১৯৮৩ সালে, মিলিটারীর একাংশ ও বিএনপি'র ডা: বদরুদ্দোজা সাহেব বেগম জিয়াকে এক লাফে বিএনপি'র সভাপতি করে দেন; রাজনীতি কি জিনিষ তা বুঝতেন বলে মনে হয় না; সরকার কিভাবে চলে, সেখানে টাকশালে এত টাকা কোথা থেকে আসে, আবার কোথায় যায়, এসব ব্যাপারে উনার ধারণা থাকার কথা নয়।

দেশের অস্হিরতার এক সুযোগে উনি দেশের প্রাইম মিনিষ্টারও হয়ে যান; এরপর তাঁকে নিয়ে খেলতে থাকে দেশের আমলাগণ; আমাদের আমলারা ও প্রশাসন মানুষকে ফেরেশতা বানান, দরকার মতো মানুষকে জর্জমিয়া বানান; বেগম জিয়া ওদের হাতে পড়ে ৩৬ বছরে অনেক প্রকার নেত্রীতে পরিণত হয়েছেন।

৩৬ বছর পর, এখন সামান্য হিসেব নিকেশ শুরু হয়েছে, আমলা, প্রশাসন, মিলিটারী কেহই আজকে উনার পাশে নেই; বিএনপি আছে কিনা সেটা বুঝা যাবে মাস তিনেক পরে; এখন, আপাতত: যেই মানুষটি উনাকে সামান্য শাত্বনা ও সেবা দিচ্ছেন, সেজন বেগম জিয়াদের সৃষ্ট অসহায়, আমাদের সমাজের সাধারণ মানুষদের একজন, ফাতেমা, যার ঘর-সংসার, স্বামী কিছুই নেই; আছেন একমাত্র বেগম জিয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০
৪০টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×