somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় শক্তিগুলো বিএনপি-জামাতকে ক্ষমতায় দেখতে চায় না!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমত: ভারত কোন অবস্হায় চাইবে না যে, বিএনপি-জামাত ক্ষমতায় আসুক। একটা স্বাভাবিক প্রশ্ন হলো: ভারত কে, বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সেটা কি ভারত নির্ধারণ করে দেবে? এই প্রশ্নের অনেক ধরণের উত্তর বের হয়ে আসবে, উত্তরগুলো ব্লগারেরা দেবেন, ভারতের পররাষ্ট্র বিভাগ দেবে না। আমার উত্তর হলো, ভারত তার পুর্ব সীমান্তে সহজে আরেকটি পাকিস্তান চাইবে না কখনো।

আমেরিকাও একই দলে, কোন অবস্হায় বিএনপি-জামাতকে চাইবে না। বর্তমান বিশ্বে, এশিয়ার রাজনীতিতে পাকিস্তান একটি বড় আলোচনার বিষয়; এবং আফগান যুদ্ধে পাকিস্তান আমেরিকার মিত্র ছিলো; আমেরিকা পাকিস্তানের বন্ধুত্ব এমনভাবে নিয়েছে যে, ট্রাম্প পাকিস্তানের সব সাহায্য বন্ধ করার চেষ্টা করছে; আমেরিকা বুঝতে পেরেছে পাকিস্তান ধুর্ত জাতি। আমেরিকা জানে যে, বাংলাদেশে বিএনপি-জামাত ক্ষমতায় এলে, পাকিস্তান তাতে অংশ গ্রহনের সুযোগ নেবে।

আমেরিকা সম্পর্কে সাধারণ বাংগালীদের ধারণা ভালো নয়; তবে, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ব্যুরোক্রেসী, সরকার ও আমাদের মিলিটারী আমেরিকার অনুসারী ও সাগরেদ। উপরে উপরে, আওয়ামী লীগ ভাব দেখায় যে, তারা আমেরিকাকে কেয়ার করে না, তাদের নেত্রী আমেরিকাকে গণনাও করে না; আসলে, আওয়ামী লীগের সরকার আমেরিাকর সাথে খুবই ভালো সম্পর্ক রেখে চলে, লবিং টবিং সবই আছে; উপরে উপরে মানুষকে ভিন্ন ধারণা দেয়।

হিলারী সম্পর্কে বিএনপি'র লোকদের ভুল ধারণা আছে; ২০১৬ সালে, আমেরিকান নির্বাচনের সময় বিএনপি'র ভাবখানা ছিলো যে,হিলারী জয়ী হলে, শেখ হাসিনার সরকারের পতন হয়ে যাবে, বেগম জিয়া ক্ষমতায় ফেরত যাবেন, ড: ইউনুস প্রেসিডেন্ট হয়ে যাবেন; এগুলো সবই ছিলো অমুলক ধারণা; ওরা থালিতে ভাত দেখে না, মাঠে গরু দেখে: বেগম জিয়ার জেল হয়ে যাচ্ছে, খবর নেই, শেখ হাসিনার পতনের দিনের জন্য মিষ্টি কিনে দোকান খালি করছে!

ইউরোপ সব সময় আমেরিকাকে অনুসরণ করে; ইউরোপিয়ানরা আমেরিকার থেকে অনেক বেশী গণতান্ত্রিক-মনা; তবে, তাদের কোনটা হ্যাঁ, কোনটা না বুঝা বেশ কঠিন; ইউরোপে জামাত বেশ শক্ত হয়ে বসার সুযোগ পেয়েছে, ও লবিংও চালাচ্ছে; তবে, ফলাফল খুব একটা বদলাবে না; ওরা জামাতকে কাজ করতে দিচ্ছে, কিন্তু কড়া নজরও রাখছে।

এখন মির্জা সাহেবের জন্য একমাত্র পথ খোলা আছে বিদেশী দুতাবাসগুলোতে যাওয়া; ওখানে গেলে ভালো এককাপ গ্রীন-চা খেয়ে চলে আসবেন: আমেরিকা, ভারত, ইউরোপ আর যাই চাক, বিএনপি-জামাতের ইউনিয়নকে বাংলাদেশের সরকারে দেখতে চাইবে না; মির্জা সাহবে আমেরিকা ভ্রমণের সময় জাতিসংগেও গেছেন, যার কাছে নালিশ করতে গিয়েছিলেন, উহা উনার সাথে দেখা করেনি।





সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০০
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×