
বিএনপি, ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ এবারের নির্বাচনকে সামনে রেখে যেসব ইশতেহার ছেড়েছেন, এগুলো তাদের অতীত ও বর্তমান কার্যকলাপ, অতীতে দেশ চালনার ইতিহাস, তাদের দলীয় সংস্কৃতি, দলীয় গঠনতন্ত্র, দলগুলোর আচরণ, দলের লোকগুলোর আচরণ, গত ২/৩ মাসের রাজনৈতিক পদক্ষেপের সাথে কোনভাবে মিল নেই; ইশতেহারে লেখা বিষয়গুলো ওদের নিজেদের জন্যও আষাঢ়ে গল্প মাত্র; ওরা কোন অবস্হায় এইসবে বিশ্বাস করে না, এসব করার মত লোক ওদের কোন দলেই নেই; ওরা চরম মিথ্যাবাদী। যাদেরকে এসব পায়খানা লিখতে দিয়েছে, ঐগুলো আসলে নিজেরাই ডোডো, কি লিখেছে নিজেরাও বুঝে না।
এই ৩ কোয়ালিশনের ইশতেহারে যা লিখা আছে, সবগুলোই অপ্রয়োজনীয় আবর্জনা; এগুলো আমাদের দরকার নেই; যদি দলগুলোর পক্ষে জাতির জন্য এসব করা সম্ভব হতো, তারা ভোটের জন্য বসে থাকতো না; তারা যা লিখেছে, এসব আবর্জনাকে কার্যকরী করার জন্য ভোটে জিততে হয় না, এমনিতেই করা যায়। ইশতেহারে ঐক্যফ্রন্ট ও বিএনপি যা লিখেছে, ওদের মুখ থেকে গত ৩ মাসে কি এই রকম কিছু শুনেছেন? আমি তো শুনে আসছি, বেগম জিয়ার মুক্তির কথা ও তত্বাবধায়কে সরকারের কথা।
আওয়ামী লীগ যা লিখেছে, গত ৫ বছরে, এই রকম কোন পদক্ষেপ নিয়েছে? তারা গত ৫ বছরে একবার বলেছে, "গ্রামকে শহর করবে?" গ্রামকে কেন শহরে পরিণত করা হবে? বস্তির অভাব পড়ে গেছে? সব ঢাকাবাসী মিলে বুড়িগংগায় পায়খানা করছে, তার বিহিত করার কোন খবর নেই, এবার গ্রামগুলোকে বস্তি করলে চাষবাস কোথায় হবে? গ্রামের মানুষগুলোর জীবনের মান শহরের মত করতে হলে, আগামী ৫ বছরে কত টাকা লাগবে, আওয়ামী লীগের কোন নেতা নেতা ১০ বছরে হিসেব করে বের করতে পারবে? এই জীবনেও পারবে না।
আমি তো দেখছি গ্রামের মানুষ চাকুরীর জন্য ঢাকা না গিয়ে, বউ বাচ্চা রেখে আরব, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা চলে যাচ্ছে; বউরা সবার ভাবী হচ্ছে! গ্রামগুলো কি বউ-নগরী হবে?
বেগম জিয়া ৩ কোটী টাকার এতিমখানা বানাতে পারেননি, উনি জেলে গিয়ে বসে আছেন; উনি জেলে থাকাকালীনও উনার দল এতিমখানা বানাতে পারছে না; সেই দল, মানুষকে 'বেকার ভাতা' দিবে? ড: খোন্দকার, মির্জা সাহেব আজীবন অংক করে বের করতে পারবে, বেকার ভাতা দিতে হলে, কি পরিমাণ ফান্ড গঠন করতে হবে, সেটা কোথায় কিভাবে বিনিয়োগ করতে হবে? এর থেকে, ড: খোন্দকার জেলে যাবার সম্ভাবনাই বেশী! ইশতেহারে উল্লেখ করার দরকার ছিলো ২২/২৫ জন জামাতীকে ভোটে কেন্ডিডেট করা হয়েছে!
এই কোয়ালিশনগুলো বানোয়াট মারাঠা ও রবার্ট ক্লাইভদের দল, কিংবা লুটেরা বাহিনী; এগুলো রাজনৈতিক দল নহে; পুরো বিএনপি'তে ড: মঈন খানকে বাদ দিলে, বাকীগুলো চোর, প্রতারক, দখলকারী মারাঠা; আওয়ামী লীগে শেখ হাসিনা ব্যতিত বাকীগুলো বৃটিশ কলোনিয়ালিজমের চোর ডাকাত, বেনিয়া; জামাতের সবগুলো হলো জল্লাদ; ড: কামাল, ডা: জাফর উল্লারা এই দেশের এলিট, যারা মানুষকে দাস হিসেবে দেখতে চায়; এরা ইশতেহারের নামে পায়খান, কিংবা আবর্জনা লিখেছেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



