
বিএনপি কোয়ালিশনে, জামাত থেকে ২৪ জনকে প্রার্থী করাতে বিএনপি'র লাভ হলো, নাকি ক্ষতি হলো? আমার মতে, বিএনপি'র ভরাডুবি হয়েছে এই ২৪ জনের কারণে! বিএনপি'র অনেকে এখনো বলছেন যে, এবার বিএনপি জয়ী হবে; তাঁরা প্রার্থী দেয়ার আগেও বলেছেন যে, বিএনপি বিজয়ী হবে; জামাতের ২৪ জন প্রার্থী যোগ করার পরও বলছেন যে, বিএনপিই জয়ী হবে; অর্থাৎ এই ২৪ জন যোগ করাতে ফলাফল খারাপের দিকে যাচ্ছে না অন্তত। আমার মতে, খারাপের দিকে গিয়েই বসে আছে; যদি ২৪ জনকে যোগ করাতে ফলাফল খারাপের দিকে না যেতো, এই ২৪ জন এখন শ্রীঘরে থাকতো; এদের সবার নামে মামলা আছে!
জামাতের লোকদের বেশ ওজন আছে, এদের ২৪ জন বিএনপি কোয়ালিশনে যোগ দেয়ায়, কোয়ালিশনের ওজন হঠাৎ করে অনেক বেড়ে গেছে; সেই ওজনে বিএনপি ডুবছে, নাকি ওরা নৌকাকে ডুবাচ্ছে?
ইলেকশানের ৪ দিন আগে, আপনাদের কাছে কেমন লাগছে, এই ২৪ জন কি বিএনপি'র জন্য ভোট আনছে, নাকি ভোট কমাচ্ছে, নাকি কোনরূপ উল্লেখযোগ্য প্রভাব রাখছে না?
গত ভোটের সময়, অনুমান করা হয়েছিলো যে, জামাতের নিজস্ব ভোট আছে ১০ লাখের নীচে; তারা ভোট কিনে সব সময়; বিএনপি'র একাংশ ও হেফাজত জাতীয় ভোটারেরা জামাতকে ভোট দেয়; এবার জামাত কিভাবে ভোট সংগ্রহ করছে, তারা কি ভোট কিনছে? এবার বিএনপি'র অনেক ভোট জামাতের প্রার্থীর বাক্সে যাবে না, বিএনপি'র অনেক ভোটার অকারণে জামাতের জন্য রিস্ক নেবে না।
শেখ হাসিনার একটা স্পেশাল পদক্ষেপের দরকার ছিলো, যেন জামাতের ১ জন প্রার্থীও জয়ী হতে না পারে; ভোট তো জাতিকে কিছু দেবে না, কমপক্ষে জামাতকে মাইনাস করলে, ভোটের একটা উদ্দেশ্য হাসিল হবে।
আর ৪ দিন পরেই ভোট, আপনাদের কাছে কেমন লাগছে, ফলাফল কি হতে পারে? ৮/১০ দিন আগে আমার পোষ্টে অনেকে মন্তব্য করেছিলেন যে, শেখ হাসিনা জয়ী হবেন, আনুমানিক ২ শতের কাছাকাছি সীট পাবার সম্ভাবনা; এখন অবস্হা কি রকম? আমার মনে হয়, বিএনপি এবারের নির্বাচনে জামাতের প্রার্থী দেয়ায়, শেখ হাসিনার বিজয়টা আরেকটু সহজ হয়ে গেছে!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




