somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট নিয়ে, ব্লগারদের ইশতেহার, আওয়ামী ও বিএনপি ইশতেহার

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এবারের ভোটে আওয়ামী লীগের ইশতেহারের ১নং পয়েন্ট হওয়ার দরকার ছিলো, "ভোট আমরা করছি, ভোটে আমরা জিতবো, বাকীরা ভোটে অংশ গ্রহন করে ভাগ্য পরীক্ষা করুন"; বিএনপি'র ১ নং পয়েন্ট হতে পারতো, "বেগম জিয়াকে মুক্ত করা হবে, শেখ হাসিনার বিচার হবে"; তারপর তারা যা হাইকাউ লিখেছে, সেগুলো থাকলে কোন অসুবিধা হবে না। আওয়ামী লীগের ইশতেহারে কি লেখা আছে, সেটা টেকনাফের বদি'র বউয়ের পড়ার বিষয় না, কিংবা আমান উল্লাহ আমান পড়েই বা কি করবে?

আমেরিকার গত ভোট আপনারা দেখেছিলেন, সেখানে ট্রাম্পের ইশতেহারে ছিলো: ওবামা-কেয়ার বাদ, ইমিগ্রেশন, মেক্সিকো সীমান্তে দেয়াল, করের বোঝা কমানো। ওবামা কেয়ার শেষ, ট্রাম্প ক্ষমতা নেয়ার সপ্তাহে ৪ টি মুসলিম দেশের লোকদের আমেরিকায় প্রবেশ নিষেধ করেছিলো, ও ২ মিলিয়নের মতো মেক্সিকানরা আমেরিকা থেকে পলায়ন করে, দেয়ালের টাকা নিয়ে এই সপ্তাহে ট্রাম্প সরকার বন্ধ করার চেষ্টা করছে; ধনীদের কর অনেক কমে গেছে।

২০০৮ সালে, ওবামার ইশতেহারে মুলত: ১টি পয়েন্ট ছিলো, আমেরিকার ইতিহাসে, ২য় বৃহত্তম রিসেশন থামানো; তিনি থামায়েছেন, সারা বিশ্বকে হতবাক করেছিলেন তিনি।

এবারের ভোটকে সামনে রেখে ব্লগার কাল্পনিক_ভালোবাসা একটি ইশতেহার লিখেছিলেন, সেটি ছিল আমাদের বর্তমান ২ বড় দলের ইশতেহার থেকে হাজার গুণে অর্থবহ; তিনি তাঁর পোষ্টে বাকীদেরও ইশতেহার লেখার জন্য উৎসাহিত করেছেন; এই সপ্তাহে অনেক ব্লগার ভেবেচিন্তে ইশতেহার প্রকাশ করেছেন; প্রতিটি ইশতেহার আমাদের যেকোন রাজনীতিবিদের জন্য কঠিন বিষয় হবে, ওরা এতকিছু জানে না।

আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের দলের সবচেয়ে মাথাওয়ালাদের দিয়ে ইশতেহার লেখান, এমন কি বিদেশে অবস্হিত তাদের দলের লোকদের সহায়তায় ইশতেহার লিখায়েছেন; তবে যা লিখেছেন, সেগুলো সময়ের তুলনায় গার্বেজ।

সামু ব্লগারদের প্রায় সকলেই আমাদের প্রয়োজনীয় বিষয়সমুহের উপর স্বল্প ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য বিষয়সমুহ যোগ করেছেন। একটা বিষয়ে কেহ লিখেননি যে, উনার ইশতেহারটি ভার্চুয়াল হলেও, উহা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ, জনবল, ও সময়ের দরকার হবে! ট্রাম্পের বেলায়, দেয়াল ব্যতিত সবকিছুই ১ম সপ্তাহে কিংবা ৩ মাসের ভেতরে বাস্তবায়ন শুরু হয়েছে, কিংবা প্রথমিক উদ্দেশ্য সাধিত হয়েছে; ওবামার বেলায় ১ম সপ্তাহে পদক্ষেপ নেয়ায়, ২৩ মিলিয়ন মানুষের চাকুরী চলে যাবার পরও আমেরিকা সহজে রিসেশান থেকে বের হতে পেরেছিলো। ব্লগারেরা যে, নতুন এক জেনারেশন, তাঁরা সহজেই কিছুটা প্রমাণ করেছেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×