
ড: কামাল সাহেব বলছে্ন, তিনি জানতেন না যে, ভোটে জামাতের লোকেরা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে; এখন উনাকে কি বলবেন: রাজনীতিবিদ, বাচ্চা, নাকি লিলিপুটয়ান? ঠিক আছে, উনি জানতেন না; নমিনেশন সাবমিট করার পর'তো জেনেছেন; জানর পর, এই ব্যাপারে উনার কি কিছু করার দরকার ছিলো না?
উনি সাথে সাথে আবার যোগ করেছেন, আগামীতে সরকারে যদি জামাতের লোকদের কোন ভুমিকা থাকে, তিনি বিএনপি'র সাথে থাকবেন না; এই বাক্য থেকে বুঝা যাচ্ছে যে, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আগামীতে; এরপর, উনাকে নতুন কি উপাধি দেবেন?
আমি আমার পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি যে, ড: কামাল সাহেব একজন এলিট, ধনী প্রফেশানেল, উনি রাজীিতিবিদ নন; বাংলাদেশে বদির বউ এমপি হয়, শামীম ওসমান এমপি হয়, বেগম জিয়া ৩৫ বছর দলের সভাপতি থাকেন, সম্ভব; তারপরও, কামাল সাহেব যেসব বেকুবীর ইতিহাস গড়ছেন, এগুলো আসলে জাতির জন্য রেকর্ড।
১৯৭৫ সালে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে, জাতিকে আধুনিক বিশ্বের নাগরিক হতে বাধা দিয়েছে মিলিটারী; তারা জাতির কক্ষপথ বদলায়ে দিয়েছে; আমাদের দরকার ছিলো জাতিকে মিলিটারীদের হাত থেকে মুক্ত করা; অবশ্যই এখানে আরেকটা মুক্তিযুদ্ধ হওয়া সম্ভব ছিলো না; মিলিটারী থেকে মুক্ত করতে বাধা ছিলো, ডা: বদরুদ্দোজারা, মওদুদেরা, শাহ আজিজেরা, ড: এমাজুদ্দিন সাহেবের মতো লোকেরা, এরা জাতিকে বিভ্রান্ত করেছে। আজকে মিলিটারী তাদের পদ্ধতি বদলায়েছে; কিন্তু তাদের দল রয়ে গেছে; সেই দলকে রক্ষা করার জন্য ড: কামাল সাহেব ঝাপিয়ে পড়েছেন; ভালো!
৬ মাস কথা বলে, শত মিটিং করে, যেই কোয়ালিশন গঠন করা হলো, সেই কোয়ালিশন কাকে নমিনেশন দেবে, সেটা তিনি জানেন না; এই ধরণের রাজনীতিবিদ নিয়ে জাতি কতদুর যাবেন? এরপর, ভোটের প্রচারের প্যাটার্ণ উনি দেখছেন, সবাই দেখছেন, এবং ফলাফলও দেখা যাচ্ছে; এরপরও উনি বলছেন, আগামী সরকারে যদি জামাতের লোকদের কোন প্রভাব থাকে উনি বিএনপি'র সাথে থাকবেন না। এটা ঠিক যে, উনি বিএনপি'র সাথে থাকার সময় পাবেন না, উনাকে ট্যাক্সের ব্যাপার নিয়ে কোর্টে অনেক সময় দিতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




