somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিখলেই সাহিত্যক হয়ে যায় না, ছন্দ মিলাতে পারলেই কবি হয় না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকাল, কবি নজরুল ইসলাম কিংবা রবী ঠাকুরের জন্মদিন ও মৃত্যু-বার্ষিকীতে খুব একটা পোষ্ট আসে না; ব্লগার নুরু সাহেব অবশ্য অনেকটা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মতো 'ফুলেল শুচেচ্ছা জানান'। অনেকের পোষ্ট পড়ে সহজে বুঝা যায় না, কবি নজরুলের কথা লিখছেন, নাকি রবী ঠাকুরের কাহিনী বলছেন; অনেকে বুদ্ধি করে ছবি দেন, তাতে মোটামুটি কুল রক্ষা হয়।

এই সপ্তাহে এক কবির মৃত্যুতে হঠাৎ করে, অনেক অনেক পোষ্ট আসার শুরু করেছিলো, এবং যাঁরা মৃত কবিকে নিয়ে এত পোষ্ট ছাড়ছিলেন, তাঁরা কবি নজরুল ইসলাম, বা রবী ঠাকুরকে নিয়ে কোনদিন লিখতে আমি দেখিনি; ফলে, আমার কৌতুহল বেড়ে গেলো; যেই কবিকে নিয়ে এরা এত লিখছেন, আমার কাছে সেই কবির নামই ছিলো পুরোপুরি অজানা। আমার পঠিত কবিতার সংখ্যা খুব একটা বেশী নয়; আমি আসলে, ব্লগে আসার পর, বেশী বেশী কবিতা পড়েছি। আমি কবি নজরুল ইসলাম, কিংবা রবী ঠাকুরের কবিতা খুব একটা বেশী পড়িনি; তবে, উনাদের উপর অনেক বক্তৃতা শুনেছি, এবং ধরে নিয়েছি যে, উনারা পন্ডিত ব্যক্তি, আসলেই বিশাল বিশাল কবি।

আমার চোখের সমস্যার কারণে, আমি আজীবন সাহিত্য, মাহিত্য কম পড়েছি; কবিতা আরো কম পড়েছি; আমি খুঁজে টুঁজের বের করলাম যে, মধুসুদন দ্ত্ত সবার চেয়ে কমই লিখেছেন, ও কম কথায় অনেক কথা বলতে পেরেছেন; তাই ফাঁকি জুকি দিয়ে উনারটাই পড়েছি মোটামুটিভাবে।

এই সপ্তাহে মৃত কবিকে নিয়ে যারা লিখেছেন, তারা কবি'র কাব্য টাব্য নিয়ে তেমন কিছু লিখেননি; বেশী জোর দিয়েছেন, মৃত কবিকে কেন শহীদ মিনারে নেয়া হয়নি, প্রেসিডেন্ট কেন বাণী দেয়নি, রাষ্ট্রীয় মর্যদায় কেন দাফন করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। আমি ধরে নিয়েছি যে, ইহা নিশ্চয় মুনতাসির মামুন বা ঐ ধরণের কেহ নন, হয়তো। তবে, এত বেশী পোষ্ট আসছিলো যে, আমি নিজেও একটা পোষ্ট দিয়ে দিলাম; ভাবলাম, যা হোক না হোক কিছু কমেন্ট তো পাবো; আসলে, ঘটলোও তাই; গোটা ৪০/৪৫টা কমেন্ট এসে গেলো সুর সুর করে।

সবকিছু ভালোই চলছিলো, কিন্তু ১টা কমেন্টে একটা ভিডিও এলো, আমি উহার সামান্য অংশ দেখলাম; আমার গায়ে যেন আগুন লেগে গেলো; আমি গালি দেয়ার শুরু করলাম তথাকথিত কবি'কে; এই ছন্দ মিলানো লোক, আমাদের মুক্তিযুদ্ধকে, আমাদের জাতিকে অপমান করেছে তার বক্তব্যে; আমি দেখলাম, ইহা কবি নয়, ইহা বাংগালী নয়, ইহা মানুষও নয়।

যেই কবির নামে এত পোষ্ট এসেছিলো, উনার ২ লাইন কবিতা এক ব্লগার উনার নিজের পোষ্টে যোগ করেছিলেন, উহা পড়েছি; সোভাগ্য যে, গালি দিতে দিতে ঐ ২ লাইন ভুলেও গেছি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×