somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিত শ্রেণীকে দেশ নিয়ে ভাবতে হবে

২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্প্রত আমি একটা ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকুরী নিয়েছি; ওখানে আমি ব্যতিত আরো ২ জন বাংগালী আছেন, উনারা ২ জনই বুয়েট থেকে; একজনের সাথে আমার চলাফেরা আছে। গত শুক্রবারে, গ্রুপের পটলাক(গ্রুপের লোকেরা খাবার রান্না করে নিয়ে আসে) ছিলো; ১৩২ জন জমায়েত হয়েছিলো, বুয়েটের ২ জনই অনুপস্হিত। ১৩২ জনের মাঝে ৪/৫ জন সাদা আমেরিকান ছিলো, একজন চাইনীজ, ৩/৪ জন রাশিয়ান, বাকীরা ভারতীয়; ভারতীয়দের মাঝে বেশীর ভাগই মেয়ে; এদের মাঝে ৩৫/৩৬ বছরের বেশী বয়সের তেমন কেহ ছিলো না। বুয়েটের ২ জনের অনুপস্হিত থাকার কারণ, ভারতীয়রা রান্না করে আনবে, হালাল থাকবে কিনা জানে না। ৯০ জনের বেশী মেয়ে ছিলো; খাওয়া ব্যতিত ৬/৭ ধরণের আনন্দজনক খেলাধুলা হয়েছে, পুরো অনুষ্ঠান চালনা করেছে মেয়েরা; আমি কোথায় ভুলত্রুটি দেখিনি, পুরো অনুষ্ঠানে হৃদ্যতা ছিলো চোখে পড়ার মতো; এই বয়সের মেয়েরা ঢাকায় ভয়ংকর অবস্হার মাঝে গার্মেন্টস'এ চাকুরী করছে।

দেশ আজকে যেখানে গেছে, এর জন্য দায়ী শিক্ষিতরা; দেশের বড় ৪ রাজনৈতিক দলে আছে শিক্ষিতরা, দেশের ব্যুরোক্রেসীতে আছে শিক্ষিতরা, প্রশাসনে আছে শিক্ষিতরা; এর বাইরে শিক্ষিতরা আছে প্রাইভেট কর্পোরেশনে ও শিক্ষায়। দেশের সরকার গঠনে ও পরিচালনায় অশিক্ষিতদের কোন ভুমিকা আজ আর নেই।

দেশ আজকে যেখানে গেছে, এটাই দেশের গন্তব্য ছিলো অনেকটা; কিন্তু ইহা পুরো জাতির জন্য ভোগান্তি ছাড়া আর কিছু নয়; জাতি বিশ্বের অন্যদের চেয়ে পেছনে পড়ছে ক্রমাগতভাবে; এভাবে পেছনে পড়তে থাকলে জাতির অবস্হা আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন বা সিরিয়ার মতো হয়ে যেতে পারে; যেই ধরণের মানুষের কারণে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া বিপদে পড়েছে ও পাকিস্তান পড়তে পারে, আমাদের দেশে সেই ধরণের জনসংখ্যা বাড়ছে।

রাজনৈতিক দলগুলোতে ও সরকারে যেসব শিক্ষিত আছে, এদের চেয়ে দেশের অশিক্ষিতরা নাগরিক হিসেবে হাজার গুণে ভালো; সরকার ও রাজনৈতিক দলের শিক্ষিতরা দেশকে বাজার হিসেবে ব্যবহার করছে; অশিক্ষিতদের এরা পুরোপুরি দাস হিসেবে ব্যবহার করছে; অশিক্ষিতরা কোনভাবে এদের চক্রান্তের জাল থেকে নিজেরা বের হতে পারবে না; শিক্ষিতদের সাহায্য ছাড়া সরকারের ও রাজনৈতিক দলের চলমান চক্রান্ত থেকে জাতি বের হতে পারবে না; শিক্ষিতদের এই নিয়ে ভাবার দরকার।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৯
২৭টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×