somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্হ, সবল, শিক্ষিত মাতা ব্যতিত সুস্হ-সবল জাতি গঠন হবে না

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনার পরিচিত যেসব মেয়েরা চাকরাণী হিসেবে জীবন শুরু করেছিল, আজকে তাদের বাচ্চা থাকলে, খোঁজ নিয়ে দেখেন, তাদের বাচ্চাগুলো আপনার পরিচিত অন্য মেয়েদের বাচ্চা থেকে কতভাবে পেছনে! আপনি জাতিতে এই ধরণের বাচ্চার হার কি পরিমাণ দেখতে চান? চাকরাণীদের বাচ্চাগুলো সমাজের অন্য মেয়েদের বাচ্চার মতো বিকশিত হওয়ার কোন সম্ভাবনা আছে? যেই কিশোরীকে চাকরাণীতে পরিণত করা হয়েছিল, সে নিজে আজকে কি অবস্হায় আছে, সে কি নিজের সন্তানকে স্বাভাবিকভাবে গড়ে তোলার অবস্হানে আছে?

শুধু চাকরাণী ও ঝি'দের সন্তানদের হিসেব করলে বুঝতে পারবেন জাতিতে কি পরিমাণ শিশু, কিশার ও তরুণ কতটুকু অসহায় ও অবহেলিত হয়ে বড় হচ্ছে! এতে আপনি খুশী, অখুশী, কিংবা সাক্ষী গোপাল?

দেশে ক্রমাগতভাবে ২০ লাখের মত টোকাই আছে, এরা কাহাদের সন্তান? এদের মাঝে যারা যুবক যুবতীতে পরিণত হচ্ছে, তারা সমাজের কোথায় অবস্হান পাচ্ছে? এখন যারা রাস্তায় আছে, বা বস্তিতে আছে, তাদের খবর নিয়ে দেখেন, এদের মাতা কোথায়, এদের মাতার বর্তমান পেশা কি? কি কারণে এসব মাতারা সন্তানকে সঠিকভাবে বড় করতে পারছে না? এসব মাতাদের সাহায্য করা কার দায়িত্ব?

কিশোরী ও তরুণী মেয়েকে অবিকশিত যৌবনে যদি যৌনতায় সাড়া দিতে হয়, তাদের স্বাভাবিক বিকাশ ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়; মেয়েরা বটবৃক্ষের মতো হলেও এসব সমস্যা তাদের পুরো জীবনের উপর প্রভাব ফেলে। কিশোরী ও তরুণীরা বয়সের সাথে সাথে পুরুষের প্রতি উৎসাহিত হয়; কিন্তু এর অর্থ এই নয় যে, তারা যৌনতা আশা করছে! এই সময়ে কিশোরী ও তরুণীদের প্রতি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেয়াল রাখার দরকার, যাতে তাদের মানবিক উৎসাহের সুযোগকে কেহ যৌনতার দিকে নিয়ে না যায়; অকাল যৌনতা মেয়েদেরকে মানসিকভাবে খুবই দুর্বল করে দেয়, তারা জীবনের সাবলীলতা হারায়।

১৯৭২ সালের পর থেকে কি পরিমাণ মেয়ে বস্তিতে, স্কুলের বাহিরে, দরিদ্রভাবে বড় হয়েছে, তাদের সন্তানদের অবস্হা কি? আমাদের কোন সামাজিক সংস্হা এগুলো হিসেবে রাখছে না, এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না; কিন্তু এরা আমাদের সমাজে আছে; এদের জীবন সংগ্রামে কারা সাহায্য করছে? এসব দরিদ্র মাতারা কেমন আছে, তাদের সন্তানেরা কি নিজেদের মায়ের সঠিক যত্ন নিতে সক্ষম?

জাতি কি ধরণের মাতা চায়? কিশোরীদের থেকে সেবা চাইলে, কিশোরী মেয়েকে দিয়ে ঘরের কাজ করালে, জাতি কি ধরণের সন্তান আশা করে এসব কিশোরী থেকে? আমরা কি চাই জাতির মাতাদের মাঝে চাকরাণী মাতাও থাকুক, নাকি এসব কিশোরীকে স্বাভাবিক মেয়ে হিসেবে গড়ে, স্বাভাবিক মাতা হতে সাহায্য করার দরকার?


সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২০
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×