
** কোন এক বেকুব পোষ্টটাকে রিফ্রেশ করছে ; পোষ্ট রিফ্রেশ করে, আমাকে বিব্রত করা কি সম্ভব? কত বেকুব বিফল হয়েছে, সেটার হিসেব নেই ****
প্রতি বছর নতুন গ্রেজুয়েটদের শতকরা কতজন বেকার থাকেন বলে মনে হয়? যারা নিজের বিষয়ের বাহিরে যেকোন চাকুরী নিয়ে থাকেন, এবং নিজের পড়ালেখার তুলনায় কম বেতনে চাকুরী করেন, তাঁরা আধা-বেকার; এঁদের পরিমাণ কেমন? দেশে কিছু পরিমাণ হতাশ বেকার আছেন; হতাশ বেকার হচ্ছেন তাঁরা, যাঁরা দীর্ঘদিন চাকুরী খুঁজে, চাকুরী না পেয়ে, বর্তমানে চাকুরী খোঁজা ছেড়ে দিয়েছেন; এদের পরিমাণ কত হতে পারে?
আমাদের নতুন গ্রেজুয়েটদের একটা বড় অংশ কোন প্রকার অভিজ্ঞতাহীন অবস্হায় চাকুরীর জগতে প্রবেশ করে; কিন্তু আমাদের দেশের শিল্প সংস্হাগুলো কোন না কোন বিষয়ে অভিজ্ঞতাসহ দক্ষ মানুষ খোঁজে; মনের হচ্ছে, এই কারণে, ঢাকায় অনেক ভারতীয় চাকুরী করছে? পশ্চিমে, নতুন গ্রেজুয়েটদের থেকে কোন প্রকার অভিজ্ঞতা চাওয়া হয় না; অভিজ্ঞতা থাকলে ভালো, শুরুতেই বেতন বেড়ে যায়।
যারা জীবনে কিছু সময় বেকার ছিলেন, তারা অন্য বেকারদের অবস্হা অনুমান করতে পারেন সহজেই; এরা বাকী বেকারদের সাহায্য করেন বলে কি মনে হয়? আমেরিকায় চাকুরী পাওয়ার সবচেয়ে বড় পথ হলো পরিচিতির মাধ্যমে; এখানে পড়ালেখার সময়, আমি ১ম চাকুরী পেয়েছিলেম, একজন সিনিয়র ছাত্রীর প্রত্যক্ষ সাহায্যে।
ব্লগার 'রূপক বিধৌত সাধু' যথাসম্ভব বেকার, কিংবা অর্ধ-বেকার; বর্তমানে, উনাকে ব্লগে তেমন দেখছি না; ব্লগারদের মাঝে কেহ পারলে উনাকে সাহায্য করবেন। ব্লগার রাজীব নুর কি বেকার? উনার লেখা থেকে মনে হচ্ছে উনিও বেকার।
দেশে শিক্ষিত বেকারদের সাহায্য করার জন্য একটি পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি আমি; দেখা যাক, সফল হতে পারি কিনা! দেশের কোন অন্চলে শিক্ষিত বেকার বেশী, এবং কোন কোন বিষয়ের প্রেজুয়েটরা বেশী বেকার, তাদের ব্যাপার আমাকে সাধারণ ধারণা দেয়ার চেষ্টা করুন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৯ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



