somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের ১৭তম লোকসভার ভোট চলছে, বাংলাদেশীরা কাকে চায়?

১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের ১৭তম লোকসভার (কেন্দ্রীয় পার্লামেন্ট) ভোট শুরু হয়েছে ১৭ই এপ্রিল, শেষ হবে ১৯শে মে; ২৩শে মে ভোট গণনা হবে, এবং সেদিনই ভোটের ফলাফল দেয়া হবে; ভোটারের সংখ্যা ৯০ কোটী, এবং ৫৪৩ সীটে ভোট হচ্ছে; সরকার গঠনের জন্য ২৭২ সীটের দরকার।

এবারের ভোটে মুল দল হচ্ছে: বিজেপি ও ভারতীয় কংগ্রেস; বিজেপি নেতা হচ্ছেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের নেতা হচ্ছেন, ইন্দিরা গান্ধীর নাতি, রাহুল গান্ধী। গত ভোটে নরেন্দ্র মোদীর দল ২৮২ সীট পেয়েছিলো; আর কংগ্রেস পেয়েছিলো ৪৪ সীট; কংগ্রেসকে জয়ী হতে হলে, নতুন করে ২২৮ সীট যোগ করতে হবে!

ভারতের ভোট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোট; মাসাধিক চলমান ভোটের সময় কমপক্ষে ৬০ কোটী ভোট গৃহিত হবে; প্রায় ১২ লক্ষ ভোট কেন্দ্রে সরকারী ও দল থেকে মিলে ২ কোটী মানুষ ভোটের গ্রহনের কার্যক্রমে অংশ নিচ্ছেন; সব দল হিসেবে করলে ৪৫০ টি দল ভোটে অংশ নেবে।

ভারতের আয়তন: ৩, ২৮৭,২৬৩ বর্গ কিলোমিটার, জনসংখ্যা: ১৩০ কোটী, শতকরা ৭৫ জন শিক্ষিত, বেকারের সংখ্যা: শতকরা ১০ ভাগ; জিডিপি: ২.৬ ট্রিলিয়ন ডলার, মাথাপিছু আয় সাড়ে ৪ হাজার ডলার।

ভোটে বাংলাদেশীরা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়? এবারের ভারতীয় নির্বাচন বিশ্ব-মিডিয়ায় তেমন স্হান পাচ্ছে না, বিশেষ করে আমেরিকান মিডিয়ায় ভারতে নির্বাচন নিয়ে তেমন কোন আলোচনা নেই বললেই চলে; বাংলাদেশের মিডিয়াতে মুলত: আসছে বলিউডের কোন কোন নায়িকা ভোটে দাঁড়ায়েছেন, তাদের ছবি ও তারা কে কিভাবে প্রচারণা চালাচ্ছে, সেটার খবর।

বিজেপি ধর্ম-নিরপেক্ষ ভারতে ধর্মকে রাজনীতিতে নিয়ে এসেছে, এবং বিবিধভাবে ধর্মকে কাজে লাগাচ্ছে; সেদিক থেকে বাংলাদেশীরা বিজেপি'কে সমর্থন দেয়ার কথা নয়; আবার, বাংলাদেশের বিরাট অংশ, বাংলাদেশের বেলায় 'ধর্ম নিরপেক্ষতার' বিরোধী; বাংলাদেশীরা ভারতের বেলায় 'ধর্ম নিরপেক্ষতা' পছন্দ করেন; খুবই ইন্টারেষ্টিং ব্যাপার।

ইতিহাস অনুসারে, বাংগালীরা কংগ্রেসকে সাপোর্ট সকরার কথা; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে কংগ্রেসের সরকার ছিলো, ও ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন; তিনি বাংগালীদের ভালোবেসেছিলেন, ও বাংগালীদের জন্য একটি স্বাধীন, সমৃ্দ্ধ দেশ চেয়েছিলেন। ভারতের রাজনীতিবিদ হিসেবে ইন্দিরা অবশ্যই মিলিটারী শাসনের বিপক্ষে ছিলেন; শেখ হত্যা ও বাংলাদেশ মিলিটারী কর্তৃক দেশের ক্ষমতা দখলের পর, তিনি বাংলাদেশ নিয়ে উৎসাহ হারিয়ে ফেলেন; কিন্তু মিলিটারীর বিপক্ষে আজকের শেখ হাসিনাকে গড়ে তোলেন।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৯ রাত ৯:৪৯
২৫টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×