somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়াকে বিদেশে (লন্ডন ) চলে যেতে দেয়া ঠিক হবে না

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবস্হাদৃষ্টে মনে হচ্ছে, বেগম জিয়া দেশ ছেড়ে চলে যাবেন; উনি এবং বিএনপি'র নেতারা বুঝতে পেরেছেন যে, বেগম জিয়ার অধ্যায়টা পরিপুর্ণ হয়ে গেছে, এখানে নতুন কিছু আর ঘটার সম্ভাবনা নেই। বেগম জিয়ার সাথে বাংলার আকাশ থেকে এক টুকরা কালোমেঘ সরে যাবে ও একটি ভয়ংকর পরিবারের কাহিনীর সমাপ্তি ঘটবে।

স্বামীর মৃত্যুর পর, তাঁদের ২ সন্তানকে মানুষ করার দায়িত্ব ছিলো বেগম জিয়ার উপর; তিনি সেটি সঠিকভাবে পুরণ করেননি; তিনি ততকালীন মিলিটারী ও তাদের সিভিল সংগঠন বিএনপি'র ষড়যন্ত্রে তথাকথিত রাজনীতিতে আসেন। তিনি রাজনীতির 'র' তখনো জানতেন না, আজো জানেন না; সেইজন্যই তিনি এখনো বুঝতে পারছেন না, কেন মাত্র ৩ কোটী টাকার মামলায় উনার ১৫ বছর জেল হয়ে গেলো।

তিনি সারা জীবন অনেক কিছুই সঠিকভাবে বুঝেননি; এবং কোন একজন বিজ্ঞ মানুষ থেকে সাধারণ বিষয়ে পরামর্শ চাননি; একটা উদাহরণ হচ্ছে, আগষ্টের ১৫ তারিখে উনার জন্মদিন পালন ও ঘটা করে 'কেক কাটা'; এই কেক কাটা নিয়ে শেখ হাসিনা ক্রমাগতভাবে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন; বেগম জিয়া বুঝতে পারেননি। বেগম জিয়ার পাশে সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন ড: এমাজুদ্দিন সাহবে; তিনি কমপক্ষে বেগম জিয়াকে এই কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দিতে পারতেন; দু:খের বিষয়, ড: সাহবে নিজেই প্রতিবার কেক কাটার সময় উপস্হিত ছিলেন। ২০১৬ সালে বেগম জিয়ার ১ দফা আন্দোলনের ভয়ংকর পতনের পরও বেগম জিয়া নিজের অবস্হান টের পাননি।

আওয়ামী লীগ উনাকে হাসিমুখে প্লেনে তুলে দিবে; তারা একটা মরা শিকড় রেখে উহা নিয়ে চিন্তিত হতে চাচ্ছে না; শেখ হাসিনাও হয়তো এখন অতীতকে ভুলে যাবার চেষ্টা করছেন; সবই ভালো। কিন্তু এই দেশের মানুষের মানুষের পাওয়া একমাত্র বিচারটিও অবশেষে বাতাসে মিশে যাবার উপক্রম হয়েছে। এই দেশে যারা খুবই উঁচু পদে থেকে ভয়ংকর দুর্নীতি করেছে, তাদের কারো বিচার হয়নি, হয়েছিলো মাত্র ১ জনের, সেই জনও পরোক্ষভাবে ছাড়া পেয়ে যাচ্ছে।

উনার বয়স ও স্বাস্হ্যের কথা ভেবে, উনাকে উনার গুলশানের বাড়ীতে রাখার দরকার ছিলো; উনি সেখানে থেকে সুন্দরভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারতেন; উনার আত্মীয় স্বজনরা উনার দেখাশোনা করতে পারতেন, সরকারী লোকেরা উনার দেখাশোনা করতে পারতেন; কিন্তু শাস্তিটা একটা উদাহরণ হয়ে থাকতো। উনি বিদেশে চলে গেলে, সেটাই হবে উনার শেষ যাওয়া, এবং বিচারটাকে পরোক্ষভাবে এড়িয়ে যাওয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×