somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শতাব্দী রায় ভালো আছেন, সুখে আছেন

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যাঁরা সম্প্রতি আমার পোষ্ট মোষ্ট পড়েছেন, তাঁরা নিশ্চয় শতাব্দী রায় সম্পর্কে কিছুটা জানেন: শুধু ব্লগার নুরু সাহেব অনেকবার পড়ার পরও শতাব্দী রায়কে মনে রাখতে পারেননি; নুরু সাহেব মানুষের জন্মদিনের সাথে মৃত্যুদিবস গুলিয়ে ফেলেন অনেক সময়। ২০১২ সালে এক গ্রামে, শতাব্দী রায়ের সাথে আমার মিনিট দ'শেক কথা হয়েছিলো, তখন তাঁর বয়স ছিলো আনুমানিক ২০ বছরের মতো; শতাব্দী এসএসসি ফেল করে, বাড়ীতে বসে ছিলেন; তিনি ইংরেজী, অংক, বিজ্ঞান মিজ্ঞান সবকিছুতে কাঁচা ছিলেন; আমি কথায় কথায় তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, তামি তাঁকে পড়িয়ে এসএসসি পাস করতে সাহায্য করবো। শতাব্দী রায়কে দেয়া আমার প্রতিশ্রুতিতা আমি রাখতে পারিনি; যাঁরা আমাকে জানেন, তাঁরা জানেন যে, মেয়েদেরকে উৎসাহিত করতে গিয়ে আমি সব ধরণের প্রতিশ্রুতিই দিয়ে থাকি; শতাব্দীর কথাটা অনেক বছর আমার মনে পড়েনি, সম্প্রতি মনে পড়েছিলো, আমার খুবই খারাপ লেগেছিলো; ভাবছিলাম, মেয়েটা কেমন আছে।

আমি শতাব্দী রায়ের পরিবারকে খুঁজে পেয়েছি; শতাব্দী রায় খুবই ভালো আছেন, বিয়ে হয়েছে, ২টি বাচ্চা আছে; স্বামী চট্টগ্রাম শহরে গার্মেন্টস'এ কি এক ধরণের অপারেটরের কাজ করেন; সবচেয়ে ভালো দিক হলো, শতাব্দী বি,এ পাশ করেছেন।

শতাব্দী রায়ের দিদিমা'র সাথে টেলিফোনে কথা হয়েছে; উনার নাম নীলিমা রায়, শতাব্দীর বাবা জীবিত নেই, মা আছেন; মায়ের নাম মুক্তা রায়। শতাব্দীর স্বামী চট্টগ্রামের সীতাকুন্ডের মানুষ; দিদিমা বললেন যে, স্বামী শতব্দীকে অনেক ভালোবাসেন; এটি সবার জন্য অনেক খুশীর ব্যাপার।

শতাব্দী নাকি দিদিমার কাছে আমার গল্প করেছিলেন; দিদিমা আমাকে অনেক বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছিলেন: তিনি বুঝতে চেষ্টা করছিলেন যে, শতাব্দীর সাথে আমার কোনরূপ সম্পর্ক ছিলো কিনা! আমি উনাকে বুঝাতে সক্ষম হয়েছি যে, না ঐ ধরণের কিছু না, আমরা ১০ মিনিটের পরিচিত মাত্র। উনি বেশ রসিক মহিলা, তিনি বললেন যে, শতাব্দী ১০ মিনিটেও প্রলয় ঘটিয়ে দেয়ার মতো সুদরী ও বিশাল হৃদয়ের মেয়ে।

*** গত ৩/৪ মাস আমি অসুস্হ, ভয়ংকর কিছু নয়; তবে, ভালো কিছুও নয়, এবার শরীরে বার্ধক্যের চাপ পড়ে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে, শরীর ও চেহারায় বয়সের চাপ পড়লে মানুষকে ভালো দেরখায় না। ব্লগে আমাকে অনেক খুঁজেছেন, সুখে থাকতে অনেককে ভুতে কিলায়, সবাইকে ধন্যবাদ। ব্লগার কাল্পনিক_ভালোবাসা আমাকে নিয়ে ডাটা মাইনিং করে আমার অনেক পুরানো তথ্যও বের করে ফেলেছেন! কে জানে কেঁচো খুঁড়তে গিয়ে কি কি বের হয়ে এলো; রাজীব নুর আমার খবর জানতে পোষ্ট দিয়েছিলেন, উনাকে ধন্যবাদ! সবাইকে আবারো ধন্যবাদ ****
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
৬৬টি মন্তব্য ৬৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×