somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবলীগের সৃষ্টিই ছিলো ভুল পদক্ষেপ

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুবলীগের লোকেরা যদি রাজনীতি বুঝে থাকে, রাজনীতি করে থাকে, আওয়ামী লীগের দরকার কেন? কবি টবিরা তো যুবাদের শক্তিকে প্রণাম করেছেন সব সময়: যুবলীগই থাকুক, বুড়া থেড়াদের আওয়ামী লীগ অবসর নিক। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হয়, তার পেটের ভেতরে বিভিন্ন স্তরের রাজনৈতক দল কেন: কেন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ওলামা লীগ? ওলামা লীগের কার্যক্রম ও আওয়ামী লীগের কার্যক্রমের সাথে কোনভাবে মিল থাকার কথা?

যুবলীগের সৃষ্টি করেছিলো শেখ ফজলুল হক মনি, ততকালীন সময়ে উনার একটা শীর্ষ পদের দরকার ছিলো, মনে হয়; আওয়ামী লীগে, শেখ ফজলুল হক মনির পুরো ভুমিকাই ছিল বিতর্কিত। স্বাধীনতার পর, শেখ ফজলুল হক মনি ক্রমাগতভাবে শেখ সাহেবের উপর অকারণ প্রভাব ফেলে চলছিলো; এতে, শেখ সাহব আওয়ামী লীগের নেতাদের সান্নিধ্য থেকে বন্চিত হতে থাকেন, এবং দলের ভেতরে অসন্তোষের সৃষ্টি হয়েছিলো বলে আমার ধারণা।

আজকে নতুন করে শেখ ফজলুল হক মনির ছেলে, পরশ উহার সভাপতি হয়েছে; বাংলাদেশের রাজনীতি মনিময় হয়ে উঠলো আবারো। শুনলাম, পরশ নাকি রাজনীতি ভালোবাসে না; নিশ্চয় রাজনীতি জানেও না; তা'হলে উনি এত শক্তিশালী রাজনৈতিক দলের সভাপতি হলেন কি করে? মনে হচ্ছে, যুবলীগ চালাতে হলে রাজনীতি বুঝার দরকার নেই, জানার দরকার নেই; সেটা বুঝার দায়িত্ব শেখ হাসিনার!

আওয়ামী লীগের সরকার দেশ চালাচ্ছে, আওয়ামী লীগও দেশ চালাচ্ছে; যুব লীগের তেমন করার কিছু ছিলো না; তাই, তারা ক্যাসিনো, জুয়ার আড্ডা, বার ইত্যাদি খুলে নিজেদের ব্যস্ত রাখছে; আরো কত কি করেছে কে জানে; সামনে হয়তো আরো কিছু বেরিয়ে আসবে।

একই দলের ভেতর বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সৃষ্টি করা অবশ্যই ভুল; যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ তা বারবার প্রমাণ করেছে। শেখ হাসিনা দুর্নীতি দমন বলতে যা বুঝাচ্ছেন, সেটা হলো, যুবলীগের অসৎ কান্ড-কারখানাকে থামানো। উনি দৈত্য পালন করে, উহাকে সৎ রাখার চেষ্টা করে নিজের শক্তি হারাচ্ছেন; উনি ভাবছেন না, দৈত্য পালনের আদৌ দরকার আছে কিনা!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×