somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ-দিবস পালন, নতুন এক জেনারেশনের উপস্হিতির প্রকাশ

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখকেরা নিজের চিন্তা-ভাবনা, ধারণা, অনুভবতা প্রকাশ করে আসছেন বিবিধ মিডিয়ায়: বইয়ের আকারে, সিনেমায়, নাটকে; এসব মিডিয়াগুলোর সমস্যা হলো, এগুলো 'ইন্টারএকটিভ' নয়; লেখকের চিন্তা, ধারণা, ভাবনার উপর 'সময়মতো' ফিডব্যাক দেয়া, কিংবা লেখায় ভুল থাকলে, খুবই সামান্য পরিমাণ পাঠক হয়তো লেখকে তা' জানাতে সক্ষম হয়ে থাকেন; ইহা লেখার মান বাড়ানোর জন্য বিশাল অন্তরায়; ব্লগিং এই সমস্যার অনেকটা সমাধান করেছে: ব্লগিং হলো, পোষ্টের লেখকের সাথে পাঠকদের ইন্টারএকটিভ লজিক্যাল আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক।

ব্লগে পোষ্ট দেয়ার পর, ব্লগারকে সর্ব প্রকার আলোচনার জন্য প্রস্তুত থাকতে হয়, সব ধরণের প্রশ্নের উত্তর দিতে হয়; এই ইন্টারএকটিভ আলোচনা লেখককে নিজের ভাবনা-চিন্তাকে বারবার পরখ করে দেখার ও সঠিভাবে বুঝার সুযোগ করে দেয়। ফলে, ব্লগারেরা সহজেই নিজের লেখার সিমানটিক সঠিকতা নির্ণয় করতে পারেন। এই জন্যই, সমসাময়িক লেখকদের মাঝে ব্লগারেরা একটি নতুন জেনারেশন, যাঁরা অন্য মিডিয়ার লেখকদের চেয়ে বেশী সঠিক ফিডব্যাক পেয়ে থাকেন।

ব্লগারেরা একটা নতুন জেনারেশন, এঁরা ক্রমেই পাঠকদের ফিডব্যাকের সাথে ফ্লেস্কিবল হয়ে উঠেন, জ্ঞানী পাঠদের ফিডব্যাক থেকে নিজের ভাবনাশক্তিকে অধিকতর পুর্ণতার দিকে নিতে সক্ষম হয়ে থাকেন। এখানে সবাই পাঠক, সবাই লেখক; ফলে, এদের মাঝে একটা সামাজিক সম্পর্কও গড়ে উঠে: এরা একে অপরের সুখ দু:খের সাথী হয়ে উঠেন, এঁরা একটা নতুন জেনারেশন

আমাদের জাতির প্রোফাইল আমাদের ব্লগারদের বেলায়ও প্রয়োজ্য; আমরা আমাদের সমাজের প্রতচ্ছবি: আমাদের লেখা, ভাবনা-চিন্তায় আমাদের সমাজের প্রতিফলন আছে অবশ্যই। আমাদের সমাজ বিশ্বের অনেক আধুনিক সমাজ থেকে পেছনে পড়ে আছে: আমাদের শিক্ষার মান নীচু, ভাবনায় লব্ধ-জ্ঞানের অভাব, আমাদের দেশে প্রচলিত কুসংস্কার ব্লগারদের মাঝেও বিদ্যমান আছে। ফলে, আমাদের লেখা সময়ের সাথে বিশ্ব-মানের নয় অনেক সময়ই। ব্লগিং মানুষকে আধুনিক জ্ঞানের আলোকে ভাবতে সাহায্য করার কথা, কুসংস্কারমুক্ত করার কথা, লজিক্যাল ভাবনা ও প্রতিষ্ঠিত সত্যের অনুসারী করে তোলার কথা।

প্রচলিত ভাবনার সাথে একমত না হওয়ার কারণে, বাংলাদেশে অনেক ব্লগারকে অকারণ দোষী করা হয়েছিল, ব্লগিং সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছিল এই দেশে; এতে ব্লগিং জগতে ভয়ের সন্চার হয়েছিলো, ব্লগিং'এ স্হবিরতা এসেছিলো। সময়ের সাথে ব্লগিং আবার জনপ্রিয় হয়ে উঠবে; ব্লগ-দিবস পালনের মাঝ দিয়ে, ব্লগারেরা নিজেদের উপস্হিতিকে গ্রহনযোগ্য করার পদক্ষেপ নিচ্ছেন; ইহা সফল হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×