somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপা মিডিয়ায় একটা বিজ্ঞপ্তি পাঠায়ে দিলে চলতো না?

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০ হাজারের বেশী মানুষকে ঢাকায় এনে, প্যান্ডেল ম্যান্ডেল বানায়ে ( আসলে উহা কোথায় হয়েছে, আমি ঠিক জানি না), মাইক ফাইক লাগায়ে, বিরানী মিরানী খাওয়ায়ে ঘোষণা দিলেন যে, আপা সভাপতি আছেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারী থাকছে! ইহা ঘোষণা করার জন্য এত আয়োজন, এত প্রচার, এত যাতায়াত ও হোটেল ভাড়া দেয়ার কোন দরকার ছিলো? মিডিয়েতে একটা বিজ্ঞপ্তি পাঠিয়ে দিলে চলতো না? কেহ কি টু শব্দ করতো?

গত শুক্রবারে, ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলো, "সেক্রেটারী পদে আপনি থাকছেন কিনা?" উনার উত্তর ছিলো, "আপা ও আল্লাহ জানেন"। আওয়ামী লীগের সেক্রেটারী কে হবেন, তা আল্লাহ জানেন! এই লোকের মাথায় যদি ২ পয়সার মগজ থাকতো, সে নিজের দলের লোকদের কথা ভাবলে, নিজের দলকে সমীহ করলে, সে বলতো, "সেটা ডেলিগেটদের হাতে"।

ওবায়দুল কাদেরের সময়, আওয়ামী লীগ পুরোপরি পিরামিড ব্যবসার কর্পোরেশনের আকার ধারণ করেছে, নেতারা পাতি নেতা নিয়েছে নিজের অধীনে, সবাই পরস্পরের "কানেকশান" অনুযায়ী দলে পদ পেয়ে আসছে। ওবায়দুল কাদের সেক্রেটারী হিসেবে ভালো করেনি, সেতুমন্ত্রী হিসেবেও ভালো করেনি: বিশ্ব ব্যাংকের ৩ বিলিয়ন ডলারের পদ্মাসেতুতে সাড়ে ৬ বিলিয়ন ডলার আপাতত যাচ্ছে, পরে আরো যোগ হবে; এগুলো ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর প্রোজেক্ট। বাংগালীরা করলে ইহাতে কোনভাবেই ৩ বিলিয়নের বেশী খরচ হতো না।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীতে নতুন যুক্ত হয়েছে প্রাক্তন মন্ত্রী শাহজাহান খান; এই লোক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্হার বিশাল মাফিয়া। উহাতে নতুন হিসেবে আরো স্হান পেয়েছে নানক; নানক সম্পর্কে পুরো দেশের মানুষের খারাপ ধারণা আছে; নানক যুব লীগও চালায়েছিলো, যুব লীগের সব নেতাই ছিলো মাফিয়া সর্দার।

শেখ হাসিনা এসব করে দলকে রাজনীতিহীন দলে পরিণত করেছেন, দলে গণতন্ত্রের লেশমাত্র চিহ্নও রাখেননি, উনার নাম ইতিহাসে ভালোভাবে প্রবেশ করবে বলে মনে হয় না। দলের ডেলিগেটদের সমীহ করতে হয়, দলের লোকদের মতামত প্রকাশের পথ বন্ধ করা ভয়ংকর ভুল; এসব ডেলিগেটরা এই ধরণের পদ্ধতি পছন্দ করছেন না, তারা হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু অপমান বোধ করছেন নিশ্চয়ই।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×