somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়াকে ছেড়ে দেয়ার কথা উঠলে, মনটা খারাপ হয়ে যায়

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেগম জিয়ার বেশ বয়স হয়েছে, এই বয়সে আত্মীয়স্বজন থেকে দুরে, জেলে বাস করা সহজ নয়, এটা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়; এবং সেটার সমাধানও আছে; উনাকে উনার বাড়ীতে অন্তরীণ করে রাখা হোক; কিন্তু উনাকে ছাড়া হলে, ভয়ংকর অন্যায় হবে; উনিই আমাদের রাজনৈতিক যীশু, সব দুষ্ট ও বড় বড় অপরাধী বাংগালীদের হয়ে তিনি জেলে আছেন।

বাংলাদেশে রাজনীতিবিদদেরও যে বিচার হয়, তিনি সেটার একমাত্র সিম্বল, আমরা ইহা হারাতে পারি না। উনার বয়স অনুসারে উনার রোগের পরিমাণ কম; কারণ, উনি সবচেয়ে ভালো খেয়েছেন, ভালো পরিবেশে থেকেছেন, সবচেয়ে ভালো চিকিৎসা পেয়ে এসেছেন। এখনও উনি যেই চিকিৎসা পাচ্ছেন, দেশের সেরা শিক্ষকেরা, ডলার অর্জনকারী মেয়েরা বেহেশতে যাওয়ার পরও এত ভালো চিকিৎসা পাবেন না। যারা উনার রোগের কথা বলে গুজব ছড়াচ্ছে, এরা মিথ্যুক; গয়েশ্বর রায়, আমান উল্লাহ আমান, মেয়র খোকা, প্রফেসর এমাজুদ্দিন সাহেব, ড: মোশারফ জীবনে কখনো সত্য কথা বলছে বলে মনে হয় না; এসব ভাঁড়ের দল বলছে বেগম জিয়া অসুস্হ! উনি ৭৪ বয়স্ক গড় বাংগালী থেকে অনেক বেশী সুস্হ।

গ্রামের কৃষকের ৭৪ বছর বয়স্ক বউ, দেশের সুনাগরিক, জীবনে একখানা চশমা পাননি; জীবনে একজন গাইনীকে দেখাতে পারেননি, ১ জন নার্সের সেবা পাননি ১ দিনের জন্যও। বেগম জিয়ার জন্য শতশত ডাক্তার, শতশত নার্স কাজ করে যাচ্ছেন; অথচ, উনি একজন কয়েদী, অপরাধী।

গতকাল সন্ধ্যায়, এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম; এক ডাক্তার বেগম জিয়াকে 'মা' বলে সম্বোধন করলেন; আমার গায়ে যেন আগুন লেগে গেলো! আমি চুপ করে থেকে ভাবছিলাম, আমি হয়তো হিংসুক মানুষ, অন্যের কষ্ট দেখলে দু:খ পাই না। ব্লগার রাজীব নুর একপোষ্টে লিখেছেন, বস্তীর এক মহিলাকে জ্বীনে পেয়েছে, মাজারের এক লোক জ্বীন তাড়ানোর জন্য মহিলার আংগুলকে উল্টোদিকে চেপে ভাংগার চেষ্টা করছে, আর অনেক মানুষজন দাঁড়ায়ে উহা উপভোগ করছে; আমিও কি তাদের মতো? আমি ওদের মতো হিংসুক ও দয়ামায়াহীন হয়ে থাকলে, শেখ হাসিনা কেমন হিংসুক হতে পারেন? ভাবনার বিষয়! আমি বেগম জিয়ার ভালো চাই; কিন্তু উনাকে ছেড়ে দেয়া হোক তা চাইনা, উনি আমাদের রাজনীতিবিদদের মাঝে একমাত্র সিম্বল, যাঁর শাস্তি হয়েছে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×