somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত সফরের সময় ট্রাম্প উঁকি দিয়ে বাংলাদেশ দেখে আসবেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



না, ট্রাম্প সেই ধরণের কিছু করার মতো লোক নন, এবং বর্তমানে বাংলাদেশের সাথে আমেরিকার এমন কোন দ্বিপাক্ষিক কর্মকান্ডও তেমন নেই; বাংলাদেশে যাবার মতো তেমন কোন রাজনৈতিক, বা ব্যবসায়িক কারণ নেই। আসলে, উনি ভারত যাচ্ছেন যথাসম্ভব ওয়ালমার্ট, আমাজন, নেটফ্লিক্স, ষ্টার বাকস ও কিছু ডিফেন্স কর্পোরেশনের অনুরোধে; ভারতে উনার নিজস্ব ট্রাম্প ব্রান্ড ব্যবসা সম্প্রসারণ, কিংবা 'ইনক্রেডিবল ইন্ডিয়ার' রহস্যময় কিছু দেখাতে, বা তাজমহল নিয়ে তিনি তেমন আগ্রহী বলে মনে হয় না। উনার নিজের তাজমহল ছিলো, উহা ফ্লপ করেছে, বিলিয়ন ডলার হারায়ে ব্যাংক।

২০০০ সালে, প্রেসিডেন্ট ক্লিনটন ভারতের সফরের সময়, অনেকটা বিনা ঘোষণায় কয়েক ঘন্টার জন্য বাংলাদেশ দেখতে যান; উনার ব্যক্তিত্ব ছিলো সেই রকম, একই সাথে ড: ইউনুসের সাথে পারিবারিক বন্ধুত্ব উনাকে বাংলাদেশের মানুষ সম্পর্কে উৎসাহিত করেছিলো। ট্রাম্প ক্লিনটনের মতো ব্যক্তিত্বের মানুষ নন, এশিয়ান ইমিগ্র‌েন্টদের ব্যাপার ট্রাম্প উৎসাহ দেখায়নি কোনদিন।

২/১ জন ভারতীয় সাংবাদিক ও বাংগালী সাংবাদিক বলেছেন যে, আগামী ভোটে, 'আমেরিকান ভারতীয়'দের সাপোর্ট পাবার লক্ষ্য তিনি ভারত যাচ্ছেন; পুরোপুরি লিলিপুটিয়ান বেকুবী: আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা শতকরা ৯০ জন রেজিষ্টার্ড ডেমোক্রেট ভোটার, তাদের বড় অংশ বাস করেন 'ডেমোক্রেটিক রাজ্যগুলোতে' (নিউইয়র্ক, কালিফোর্নিয়া, নিউজার্সী, ইলিনয়); এখন ভার্জিনিয়াতে ভারতীয়রা বাড়ছে, কিন্তু সেখানেও তাদের বড় অংশ রেজিষ্টার্ড ডেমোক্রেট। তদুপরি, পুরো আমেরিকায় ভারতীয়দের সংখ্যা এখনো ২ মিলিয়নের নীচে।

কোন সুইং রাজ্যে ভারতীয়দের সংখ্যা কোনভাবে ভোটে প্রভাব ফেলার কথা নয়; ফলে, ভারতীয় আমেরিকানদের ভোট ট্রাম্পের জন্য কোন ভুমিকা পালন করতে পারবে না।

আমেরিকায় জন্ম নেয়া ভারতীয়রা ভালো পজিশনে আছে, রাজনীতিতে আছে, মেয়র, কংগ্রেসম্যান হয়েছে; কিন্তু প্রায় সবাই ডেমোক্রেটিক দল থেকে। এদের কাউকে কি ট্রাম্প রিপাবলিকান দলে দেখতে চায়? মোটেও না; ট্রাম্প এশিয়ান, আরবীয়, আফ্রিকানদের চেয়ে দলে সাদাদের সমাগম বেশী পছন্দ করেন।

ভারতে ওয়ালমার্ট, আমাজন, নেটফ্লিক্স, ষ্টার বাকস ও ডিফেন্স কন্ট্রাক্টটরেরা আশানুরূপ ভালো করছে না; বরং ভারতের ছোট ব্যবসায়ীরা এদের বিপক্ষে দাঁড়াচ্ছে। ভারতীয় ছোট ব্যবসায়ীরা একবার ওয়ালমার্ট, আমাজন, নেটফ্লিক্স ও ষ্টার বাকস মাকসের বিপক্ষে দাঁড়িয়ে গেলে, এই বিশাল বাজারে তারা হারিয়ে যাবে। এরা ট্রাম্পকে অনুরোধ করেছে, ভারতের বিশাল বাজারে কিছু প্রেমের বাণী শোনাতে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×