somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনআরসি প্রতিবাদে মুসলমানদের রাস্তায় নামা কি ঠিক?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রেসিডেন্ট ট্রাম্প যেইদিন দিল্লী এলো, সেইদিনটি কি রাস্তায় এনআরসি প্রতিবাদের জন্য "উপযুক্ত দিন" ছিলো? ট্রাম্পের ভিজিট মাত্র ১ দিন, এই দিন সম্পর্কে মোদীর সরকার ও বিজেপি খুবই সেন্সসেটিভ; সামান্য রাজনীতি, মোদীর অতীত ইতিহাস ও বিজেপির সাম্প্রতিক পদক্ষেপগুলোকে একটু এনালাইসিস করলে, এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে, এতে মোদীর সরকার ও তার দল ভয়ংকরভাবে রিএ্যাকশন করতে পারে। সবচেয়ে বড় কথা, ট্রাম্প কোনভাবেই মুসলমানদের পক্ষের লোক নন।

সর্বোপরি, এনআরসি'র প্রতিবাদে কাহাদের নেতৃত্ব দেয়ার কথা? ইহাতে কি "ইসলামিক ইউনিভার্সিটির" নেতৃত্ব দেয়ার কথা, নাকি কংগ্রেসের নেতৃত্ব দেয়ার কথা? কংগ্রেস কি রাস্তায় নামার ডাক দিয়েছিলো, যখন ইসলামী ইউনিভার্সিটি রাস্তায় নামলো? ইসলামী ইউনিভার্সিটি যদি রাস্তায় নামছে, সেখানে মাথায় টুপি ও মাথায় হিজাব কেন? লোকজন কি মিলাদে, নাকি হজ্বে যাচ্ছিলেন?

আসামের এনআরসি'র সময় থেকে মুসলমানদের বুঝার দরকার ছিলো যে, মুসলামেরা যদি রাস্তায় নামে, ভারতের বিজেপি-বিরোধী হিন্দুরাও এটা এক সময় ভালো চোখে দেখবে না; এই কারণে, পুরো ব্যাপারটায় তাদেরকে নীচু-প্রোফাইলে থাকার দরকার ছিলো।

মুসলমানেরা নিশ্চয় ভুলে যায়নি যে, মোদী ছিলো গুজরাটের জল্লাদ, এভং বর্তমানে সে হাজার গুণ বেশী শক্তিশালী ও তার দল ভয়ংকরভাবে বর্ণবাদী ও মৌলবাদী; এই ফ্যাক্টরগুলোকে গনণায় রেখে মুসলমানদের দরকার ছিলো, শুধুমাত্র কংগ্রসের নেতৃত্ব বড় বড় হলে (ইনডোর ) সভা ইতয়াদি করা; এবং যেকোন সভাতে মুসলিম হিসেবে আলাদা পরিচয় না দেয়া। এনআরসি যেহেতু জাতীয় পর্যায়ে সমস্যার সৃষ্টি করেছে, কংগ্রেস ইহা নিয়ে লাগবে ও কংগ্রেসই নেতৃত্ব দেবে!

রাশিয়া, স্পেন, ফ্রান্স ইহুদীদের নির্যাতন করেছে, তাড়িয়ে দিয়েছে, হত্যা করেছে; অবশেষে, তারা সেটার সমাধান বের করেছে; ওরা কখনো বৈরি পরিবেশে রাস্তায় নামেনি। তারা নিজেদের রাষ্ট্র গঠনের জন্য ১ম যেই সভাটি করেছিলো, সেটা ছিল প্যারিসের এক হোটেলে। তারা সফল হয়েছে। মুসলমানদিককে বর্তমান বিশ্ব, বিশ্ব রাজনীতি ও সামাজিক অবস্হা বুঝতে হবে; না বুঝে ঝাপিয়ে পড়লে, বেঘোরে প্রাণ যাবে শুধু।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×