
ব্লগে কার পোষ্টে যেন দেখলাম, আমাদের শেখ সাহেবের জন্মদিবস পালন করার জন্য, বিশেষ অতিথি হিসেবে নাকি গুজরাটের জল্লাদকে নিমন্ত্রণ করেছেন শেখ হাসিনা? শেখ হাসিনা কোন কিছু করার সময় ভেবেচিন্তে করেন না; কোন দেশের বিশিষ্ট রাজনোতীবিদের জন্মদিবস পালনের সময় কি এই রকম দুনিয়া কাঁপানো হয়, বিদেশী রাষ্ট্র-প্রধানদের আনার দরকার পড়ে?
ধর্মীয় ও মৌলবাদীদের বেলায়, এক ধর্মের লোক, অন্য ধর্মের রসুলকেও সন্মান করে না, শেখ সাহেব তো শেখ সাহেব! শেখ সাহেবকে বাংলাদেশের মৌলবাদীরাও সন্মান করে না; শেখ হাসিনা নিয়ে আসছে গুজরাটের জল্লাদকে! শেখ সাহেব হলেন বাংগালীদের নেতা, বাংগালীরা এইদিনে উনাকে স্মরণ করবেন; গুজরাটের জল্লাদ কি আসলে শেখ সাহবেকে মনের থেকে সন্মান করে? এসব ব্যাপার বুঝার মতো মগজ শেখ হাসিনার কোনদিনও ছিলো না।
শেখ সাহেব এমন এক সময়ের বাংগালী, যখন বাংগালীরা জন্মদিন পালন করতেন না; উনার মৃত্যুর আগে জন্মদিন পালন করেছিলেন কিনা কে জানে! মনে হয়, বেগম জিয়ার কারণে, বাংলাদেশে রাজনীতিবিদদের জন্মদিন পালন সামাজিক ইভেন্টে পরিণত হয়েছে। শেখ হাসিনা উনার সব কাজে, সব বক্তৃতায়, প্রয়োজনে, অপ্রয়োজনে, শেখ সাহেবের প্রসংগ টানেন, যা অনেক সময় বেশ বেখাপ্পাই মনে হয়। যখন শেখ সাহেবের প্রশংগ টানাটা বেশ বেখাপ্পা মনে হয়, মানায় না, তখন কেহ নিশ্চয় শেখ হাসিনাকে বিষয়টা ব্যাখা করে বলে মনে হয় না।
যদিও শেখ হাসিনা সবকিছুতে শেখ সাহেবের প্রসংগ টানেন, তিনি কোনভাবেই শেখ সাহেবের আদর্শ অনুসরণ করেন না; শেখ সাহবের সময় বাংলদেশে গলাকাটা ক্যাপিটেজিম জন্ম নেয়নি; গলাকাটা ক্যাপিটেলিজমের বীজ বপন করেছিলো জেনারেল জিয়া; জিয়ার প্রশাসন বজায় রেখেছিলো জেনারেল এরশদ; এরশাদের প্রশাসন চালু রেখেছিলেন বেগম জিয়া; বেগম জিয়ার প্রশাসনকে সম্প্রসারিত করেছেন শেখ হাসিনা; অর্থাৎ শেখ হাসিনা আসলে জেনারেল জিয়ার অনুসারী, শেখ সাহবের অনুসারী নন।
শেখ হাসিনা ও আওয়ামী লীগ শেখ সাহবেকে অনেকটা দখল করে নিয়েছে, দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে শেখ সাহবের জন্মের শতবার্ষিকী করতে চায় কিনা, দেশের ইউনিভার্সিটিগুলো, বড় কোন অরগেনাইজেশন ইহা পালন করতে চায় কিনা, সেটার জন্য ব্যবস্হা না রেখে সরকারীভাবে সবকিছু করার জন্য প্রোগ্রাম নিয়েছে!
বাংলাদেশের প্রশাসন, ব্যুরোক্রেটরা, মিলিটারী, পুলিশ শেখ সাহবেকে ভালোবাস? আমার বিশ্বাস হয় না! শেখ হাসিনা এদেরকে নিয়ে, সরকারীভাবে দিনটি পালন করতে যাচ্ছেন; ইহা বেকুবী ছাড়া অন্য কিছু না।
উনার উচিত ছিলো এই দিনটি উনার পারিবারিক দিন হিসেবে পালন করা; এরপর, মানুষ যদি উৎসাহিত হয়ে পালন করতে চাইতো, মানুষকে নিজেদের মতো করে পালনের জন্য বলা হতো! মানুষ নিজের মতো করে পালন করতেন।
এখন কি হবে, যারা শেখ সাহবেকে ভালোবাসে না, তারা শেখের কোর্ট গায়ে দিয়ে, মনে মনে শেখকে গালি দিয়ে শেখ হাসিনার সামনে ঘুরবে, খাবেদাবে, শেখের মিথ্যা সুনাম করবে, আর মাইকে শেখের বক্তব্য লাগিয়ে দেবে।
এর মাঝে আবার আসবে গুজরাটের জল্লাদ, যেজন অবশ্যই শেখ সাহবেকে সন্মান করার কোন কারণই থাকতে পারে না; ইহার আগমণে দেশের মানুষ বিরক্ত হবে; আসলে, ইহার আগমণে মানুষ শেখ সাহেবের জন্মদিনের কথা ভুলে গিয়ে, ইহার মুন্ডুপাত করেই দিনটি কাটাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



