
সুপার টুইসডে (আজ মংগবার) হলো, আমেরিকার ডেমোক্রেট দলের প্রাইমারী নির্বাচনের একটি বিশেষদিন, যেদিন ১৪টি রাজ্যে একই সাথে ভোট হচ্ছে; এতে ১৩৫৭ জন ডেলিগেইট নির্বচিত হবেন। এই ডেলিগেইটরা দলের কনভেনশনে ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করবেন। যেই প্রার্থীর পক্ষে বেশী ডেলিগেইট নির্বাচিত হবে, বা অন্যভাবে বললে, যেই প্রার্থী বেশী ডেলিগেইট পাবেন, তিনি প্রার্থী হবেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটদের প্রাইমারী চলছে; শুরুতে ২৯ জন প্রার্থী ছিলো; ৪ রাজ্যের প্রাইমারী শেষে, এখন ৪ জন প্রার্থী টিকে আছেন; এদের মাঝে যেই প্রার্থী দলের ন্যাশনাল কনভেনশনে (জুল, ১৩ - জুল, ১৬; মিলওয়াকী শহর, ওয়াইহোমিং ষ্টেট) ১৯৯০ জন "ডেলিগেইটের ভোট" পাবেন, তিনি হবেন দলের প্রার্থী।
৫০ রাজ্যের মাঝে ৪ রাজ্যে ভোট শেষ হয়েছে, এতে অবস্হান: বার্ণি সেন্ডার্স: ৬০, জো বইডেন: ৫৪, এলিজবেথ ওয়ারেণ: ৮, মাইক ব্লুমবর্গ: ০।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনটা (প্রাইমারী ও জেনারেল নির্বাচন) সব সময় ২ ধাপে হয়ে থাকে; প্রাইমারীতে প্রার্থীরা ভোটে অংশ গ্রহন করে, প্রতি রাজ্যে ভোটের থেকে নিজের পক্ষে "ডেলিগেইট" সংগ্রহ করে থাকে। যেমন, ৪ রাজ্যে ভোটের পর, বার্ণি সেন্ডার্স ৬০ জন "ডেলিগেইট" পেয়েছেন; ন্যাশনাল কনভেনশনে, এই ৬০ জন ডেলিগেইট বার্ণিকে ভোট দেয়ার কথা, এবং দিবে বলে আশা; কিন্তু ডেলিগেইট চাইলে, বার্ণিকে ভোট না দিতেও পারে, ইন্টারেষ্টিং।
ডেমোক্রেটিক দলের ডেলিগেইট সংখ্যা হচ্ছে: প্লেজড ডেলিগেইট: ৩৯৭৯ জন, নন-প্লেজড: ৭৭৫ জন (সুপার ডেলিগেইট); প্লেজড ডেলিগেইট হচ্ছেন, যারা প্রাইমারী ভোটে বিভিন্ন রাজ্যে প্রার্থীদের পক্ষে নির্বাচিত হবেন; আর নন-প্লেজড ডেলিগেইটরা নির্বচিত নন, এরা দলের সিনেটর, কংগ্রেসম্যান, গভর্নর, দলে উচ্চপদস্হ কর্মকর্তারা।
প্রাইমারী ভোটে যেই প্রার্থী বেশী ডেলিগেইট পেয়ে থাকেন, ন্যাশনাল কনভেনশনে, তার ডেলিগেিটরা তাকে ভোট দিয়ে প্রার্থী নির্বচন করবে, এটাই হলো সাধারণ নিয়ম; কিন্তু যদি একধিক প্রার্থী খুবই কাছাকাছি সংখ্যক "ডেলিগেইট" পেয়ে থাকে, তা'হলে সমস্যা দেখা দিতে পারে; ডেলিগেইটদের ভোটে যদি কেহ পরিস্কারভাবে বিজয়ী না হয়, তখন ২য় ভোট হবে; ২য় ভোটে, ডেলিগেইটদের সাথে সুপার ডেলিগেইটরা ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করেন।
এই পোষ্ট পড়ে, ব্লগার নুরু সাহেবের মাথা ঘুরানোর শুরু হতে পারে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



