
শেখ হাসিনার সরকারের যেই জনপ্রিয়তা, প্রশাসনের উপর মানুষের যেই আস্হা, আওয়ামী লীগ নিয়ে মানুষের যেই ধারণা, এমন অবস্হায় যদি শেখ হাসিনা, প্রশাসন ও আওয়ামী লীগ "সরকারী টাকা" খরচ করে শেখ সাহেবের জন্ম শতবার্ষিকী পালন করে, স্বয়ং শেখ সাহেব অনেক মানুষের বিদ্রুপের শিকার হবেন।
১৯৭১ সালের দেশবিরোধীদের ও ১৯৭৫ সালের বাকশাল বিরোধীদের বাদ দিলেও, এই মহুর্তে দেশে জনসংখ্যার বিশাল অংশ আওয়ামী সরকার ও প্রশাসনের উপর ভয়ংকরভাবে অসন্তুষ্ট; এই অসন্তুষ্টির কারণে, প্রশাসনের জাঁকজমকের সাথে শেখ সাহেবের জন্ম শতবার্ষিকী পালনকে সাপোর্ট করছে না; সরকারের সমালোচনা করার সময়, শেখ সাহবেও এরা ছাড়ছে না; শেখ হাসিনা মানুষের এই পরিস্কার মনোভাবটুকু বুঝতেছে না।
বাংলাদেশে ৬৪ বছরের উপরে যাঁদের বয়স, সেই রকম ১ কোটী ৪০ লাখ মানুষ বেঁচে আছেন। এঁরা শেখ সাহেবের সময়ের মানুষ: এঁরা উনাকে জানার ও বুঝার সুযোগ পেয়েছিলেন; এঁদের মাঝে কমপক্ষে ২৮ লাখ শেখ-বিরোধী মানুষ রয়েছে। আজকের প্রায় ১৭ কোটী মানুষ শেখ সম্পর্কে শুনে শুনে জেনেছেন; বাংগালীরা বই পড়ে, ইতিহাস বই থেকে শেখ সাহেবকে মোটামুটি বুঝার মত জ্ঞানী নন; ফলে, যাঁরা শেখ সাহেবকে দেখেননি, তাঁরা আসলে উনার সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আনুমানিক কিছু ধারণা রাখেন; তারা বরং শেখ হাসিনার জীবনের সাথে মিলিয়ে শেখ চরিত্রকে অনুমান করেন। কিন্তু শেখ হাসিনার সাথে শেখ সাহের রাজনৈতিক চরিত্রের কোন মিল নেই; আসলে, শেখ হাসিনার সাথে জেনারেল জিয়ার রাজনৈতিক চরিত্রের মিল রয়েছে।
'৭১ সালের পরবর্তী বাংগালী জেনারেশন রাজনীতি নিয়ে কনফিউসড, এরা দেশ ও জাতি নিয়ে সরকারগুলোর উপর হতাশ হয়ে, নিজেরা নিজ চেষ্টায় নিজেদের জীবন নিয়ে ব্যস্ত; এরা শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবের অবদান নিয়ে ভাবার মানুষ নন। এরা জেনারেল জিয়ার মতো হত্যাকারী, এরশাদের মতো বর্ণচোরা, বেগম জিয়ার মতো অপদার্থ ও শেখ হাসিনার মতো ডিক্টেটরের যুগে টিকে আছে; এরা শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবের জন্মদিন পালন করবে না; কিন্তু শেখ সাহেব, কিংবা তাজুদ্দিন সাহবের জন্য সরকারী টাকা খরচ করলে সহ্য করবে না; এরা শুধু যে সরকারকে সমালোচনা করবে তাই নয়, এরা শেখ সাহেবকে নিয়েও বিদ্রুপ করবে।
এসব বিষয় ভাবনায় রেখে, দেশের পরিবেশ বুঝে, শেখ হাসিনার উচিত ছিলো শেখ সাহবের জন্মদিন পারিবারিকভাবে পালন করা ও মানুষের উপর ছেড়ে দেয়া, যারা উনাকে স্মরণ করতে চান, তারা পারিবারিক উদ্যোগে পালন করবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



