somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেমিটেন্স কমবে, গার্মেন্টস'এ চাকুরী যাবে, নতুন আরবী ভিসা স্হগিত হবে।

১০ ই মার্চ, ২০২০ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের অভ্যন্তরে করোনা বেশী না ছড়ালেও, বাংলাদেশের মানুষকে বিদেশের অর্থনৈতিক শ্লো-ডাউনের ভার বইতে হবে। প্রথমত: করোনা সংক্রমণ যদি আগামী ২/৩ মাস ইউরোপ ও আমেরিকায় থাকে, গার্মেন্ট রপ্তানী কমে যাবে; আমেরিকা ও ইউরোপে মানুষ মলে যাওয়া বন্ধ করে দিয়েছে; এর ফলে, বাংলাদেশের গার্মেন্টস'এর মালিকরা কর্মচারী ছাঁটাই করবে।

আমেরিকা, বৃটেন ও ইউরোপের বাংগালীদের আয় কিছুটা কমবে, এবং এরা দেশে টাকা আগের মতো পাঠাবে না, কিছু সময় টাকা হাতে রাখতে চাইবে; আরব ও মালয়েশিয়ায় অনেক শ্রমিক যথা সময়ে বেতন পাবে না; ফলে, ওরা চাইলেও দেশে আগের মতো টাকা পাঠাতে পারবে না।

আরব ও মালয়েশিয়া থেকে যারা দেশে এসেছে ছুটিতে, তাদের অনেকেই হয়তো ফিরতে পারবে না; এসব দেশ বাংলাদেশ থেকে প্রবেশ বন্ধ ঘোষণা করবে, মনে হয়; এবং নতুন করে ভিসা দেবে না কিছু সময়।

আমেরিকা, কানাডা ও ইউরোপ থেকে মানুষ দেশে বেড়াতে আসবে না বেশ কিছু সময়।

সব মিলে বিদেশে করোনার জন্য বাংলাদেশের অর্থনীতিতে সামান্য সমস্যা দেখা দিতে পারে। সরকার চাইলে, এসব সমস্যার কিছু অংশ সমাধান করতে পারে:

গার্মেন্টস ও এক্সপো্র্ট মুখী ব্যবসার লোকদের চাকুরী চলে গেলে, তাদেরকে ৩/৪ মাসের জন্য "আন-এমপ্লয়মেন্ট" ভাতা দিতে পারে সরকার; এতে, চাকুরীহারা লোকজন হঠাৎ করে বিপদে পড়বে না, এবং ২/৩ মাসের মাঝে কিছু একটা করতে পারবে, ছেলেমেয়েদের নিয়ে পথে দাঁড়াবে না।

যেসব পরিবার রেমিটেন্স নির্ভরশীল, তাদেরকে চলার মতো টাকা ঋণ দেয়ার ব্যবস্হা করতে পারে তাদের নিজস্ব ব্যাংগুলো, সরকারকে স্পনসর হতে হবে; পরে, টাকা আসার শুরু করলে, ব্যাংকগুলো ঋণের টাকা নিয়ে নিতে পারবে।

এইগুলো ফাইন্যানসিয়াল ভাবনা, এইগুলোকেে কাজে লাগাতে হলে, ব্যাংক ও সরকারের ফাইন্যান্স একত্রে কাজ করতে পারে; এসব সমাধানের ফলে সরকারের প্রতি জাতির আস্হা বাড়বে ও সামাজিক বিশৃংখলা কমে আসবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ ভোর ৪:৫৮
৩২টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×