দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ
এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে, মন ভরে দেখার।
কিন্তু আমি যাওয়ার জন্য ব্যকুল
কখন হাতে কিছু টাকা হবে
কখন হবে যাওয়ার সময়।
অপেক্ষায় আছি সেদিনের জন্য
অধির আগ্রহে চেয়ে আছি
যেতে চাই তার কাছাকাছি।
যতটুকু জেনেছি সে খুব ভালো
একলা পথ চলে, সে সাহসী।
সে খুবই নিজের প্রতি আস্মবিশ্বাসী
তার রূপখানা ঠিক দেখতে উর্বশী।
দিনদিন হচ্ছে তার উগ্রগতি
তার কাছে প্রত্যাশা প্রীতি।
প্রতিটি ক্রিয়ায় সে সন্তুষ্ট থাকে
প্রশংসা করে প্রতিবার রবের।
আমার আর তর সইছে না
কখন হবে দেখা, কখন কথা ।
উত্তরা, ঢাকা।
২৬.০৬.২০২৬
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




