
আমি সংবাদ ইত্যাদি দেখছি না আজকাল; তারপরও, সিএনএন খুললাম একটু আগে; তখনই মেকানিক্যাল ভেন্টিলেটর নিয়ে একটা সংবাদ শেষ হচ্ছিল। মনে হয়, কোন জার্মান লোক মেকানিক্যাল ভেন্টিলেটরের কোন ডিজাইন কোথায়ও প্রকাশ করেছে। এসব ডিজাইন পেলে, এবং হাতের কাছে দরকারী পার্টস পেলে, ডিজাইন অনুসরণ করে, অনেকে ইন্জিনিয়ার, টেকনিসিয়ান ইহা তৈরি করতে সক্ষম হবে।
এখন যেহেতু, কলকারখানা, ওয়ার্শপগুলো বন্ধ, একটা সুযোগ আছে, বুয়েট কিংবা অন্য ইন্জিনিয়ারিং স্কুলগুলোর ওয়ার্কশপে ইহা চেষ্টা করে দেখা যেতে পারে।
ব্লগারদের মাঝে যাঁরা ইন্জিনিয়ারিং স্কুলের ছাত্র আছেন, ইন্জিনিয়ার আছেন, আপনার নিজ নিজ স্কুলের দায়িত্বে থাকা শিক্ষক, ইনস্ট্রাকটরদের সাথে যোগাযোগ করে, আলাপ করে দেখতে পারেন।
ব্লগারদের মাঝে যাঁরা ইন্জিনিয়ারিং স্কুলের ছাত্র নন, কিন্তু পারিবারিকভাবে বা অন্যভাবে এসব স্কুলের লোকজনকে, ছাত্রকে জানেন, আপনারাও নিজেদের চ্যানেল ব্যবহার করে, এই সংবাদটা দিতে পারেন।
গার্মেন্টস কর্মীরা ভুল করছেন, কাজের জন্য কর্মস্হলে গিয়ে; তাঁদের উচিত ছিলো, কমপক্ষে ১ মাস অপেক্ষা করা; এখন কোন অবস্হায়, কোন শীপমেন্ট নেই। গার্মেন্টেস'এর মালিকেরা ও সংযুক্ত অন্যানন্য ব্যবসায়ীরা গত ৩০ বছরে যেই পরিমান সম্পদের মালিক হয়েছে, তারা সহজেই ২/১ বছর কর্মচারীদের বিনা কাজে, মিনিমাম বেতন দিতে পারবে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




