somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

কলকারখানাকে 'রেসকিউ প্যাকেজ' দেয়া অন্যায়, ক্যাশ হাতে রাখা দরকার

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্যাশ টাকা যদি কলকারখানাকে দেয়া হয়, ভয়ংকর ভুল হবে, সরকারের হাতে মানুষের জন্য খাবার, জ্বালানী ও কৃষির জন্য ক্যাশ টাকা থাকবে না। সব টাকা হয়তো কৃষিতে দিতে হবে; হয়তো, সব টাকা ও সব শক্তি কৃষিতে প্রয়োগ করতে হবে; ট্রাম্প কাউকে খাবার দেবে না।

কলকারখানা ঝড়ে, বা পুড়ে নষ্ট হয়নি, উৎপাদন বন্ধ হয়ে গেছে; বিশেষ করে, গার্মেন্টস ইন্ডাষ্ট্রি চালু করেও লাভ নেই; কারণ, ক্রেতারা শীপমেন্ট নিতে পারবে না; ফলে, এদেরকে 'রেসকিউ প্যাকেজ' দিলে, দেশের ক্যাশ নষ্ট হয়ে যাবে। গার্মেন্টস কারখানাগুলো নিজেদের মেইনটেনেসন্স নিজেরা করতে পারার কথা, ওরা গত ৩০/৪০ বছর বিপুল পরিমাণ ক্যাশের মালিক হয়েছে। যেসব কারখানায় ব্যাংকের বিপুল ঋণ আছে, মালিক যদি মেইনটেন্যান্স না করে, সেগুলোকে বিজিবি বা মিলিটারীর অধীনে মেইনটেন্যান্স করা সম্ভব।

গার্মেন্টসগুলোর দরকারী কাঁচামালও এখন আসার সম্ভাবনা নেই; এখন যেই পরিমাণ কঁচামাল আছে, তা থেকে করোনার জন্য মাস্ক, পিপিই যারা করতে পারবে, তারা সীমিত উৎপাদন চালিয়ে যেতে পারে। ইউরোপ আমেরিকায় কাপড়ের বাজার সম্ভবত: দীর্ঘ সময়ের জন্য শ্লো হয়ে যাবে।

প্যাকেজ শুধু তাদের দেয়া যেতে পারে, যারা দেশের অভ্যন্তরের জন্য দরকারী মালামাল বানাচ্ছে, এবং এখন থেকে উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে; দেশীয় সার কারখানাগুলোকে ও বীজ উৎপাদন বাড়াতে হবে। প্যাকেজের টাকা কর্মহীনদের খাবার সরবরাহের জন্য দরকার হবে। প্যাকেজের বড় অংশ দিয়ে খাদ্য উৎপাদন করতে হবে, জ্বালানীর তেল কিনতে হবে, খাদ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ও তেলের টাকা মজুত রাখার দরকার।

যেহেতু, কোন ধরণের কারখানার কিছু নষ্ট হয়নি, তাদেরকে ক্যাশ দেয়ার ধারণাটাই ভুল, ওদের ক্যাশের কোন প্র‌্যোজন নেই দেশের মানুষের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরির কাঁচামাল ও যত্রপাতি আনার জন্য সীমিত ক্যাশ দেয়া যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৬
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×