
বাংলাদেশের ১ কোটী মানুষ আজকে বিদেশ আছেন; তার মাঝে ৬ লাখ আমেরিকায়; বাংলাদেশীরা যখন কারণে অকারণে আমেরিকা-বিরোধী কথা বলেন, শুধু মনে রাখবেন যে, আমেরিকায় ৬ লাখ বাংগালী মান সন্মানের সাথে, বাকী আমেরিকানদের মতো কাজকর্ম করে খুবই মানবিক জীবন যাপন করেন।
৬ লাখ বাংগালী যাঁরা আমেরিকায় বাস করেন, তাঁরা নিশ্চয় আমেরিকাকে দেশের ১৯ কোটী থেকে হাজার গুণে বেশী বুঝেন, আমি আমেরিকায় দীর্ঘদিন চাকুরী করেছি, ইউরোপে কাজ করেছি, বাংলাদেশে কাজ করেছি; আমেরিকা সম্পকে দরকারী বিষয়গুলো মোটামুটি বুঝি।
বাংলাদেশীরা সম্পুর্ন বিনা কারনে আমেরিকার ব্যাপারে ঝাপিয়ে পড়েন; কি কারণে বাংলাদেশীরা আমেরিকা-বিরোধী সেটা আমার কাছে কখনো পরিস্কার হয়নি। আমেরিকা-বিরোধী হতে হলে, আমেরিকা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমেরিকান সমাজ ব্যবস্হা, রাষ্ট্র ব্যবস্হা কিন্তু বেশ কমপ্লেক্স; প্রতি লাখে কত জন বাংলাদেশী আমেরিকা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন বলা বেশ কঠি হবে।
আমেরিকান গলাকাটা ক্যাপিটেলিজমের কারণে, ও সরকারের বেঠিক সিদ্ধান্তে আমেরিকা এবার সবছে বেশী ভুগছে, এরা অকারণে ভয়ংকর মুল্য দিচ্ছেন। তবে, এরাই সবচেয়ে পরিস্কারভাবে সবার আগে পায়ে দাঁড়িয়ে যাবেন; কারণ, এরা সততার সাথে নিজের কাজটুকু করেন, এবং দৈনিক ৮ ঘন্টা করে করেন। বিশ্বের কোন জাতি কাজের বোলয় আমেরিকানদের চেয়ে সৎ ও দায়িত্ববান নন। বাংগালীদের কাজের যেই ইতিহাস, ইহা ভয়ংকর। শুধু কাজের কারণে বাংগালী যেভাবে পেছনে পড়েছেন, বুদ্ধি দিয়ে সামনে আসতে অনেক সময় লেগে যাবে। দায়িত্বের সাথে দৈনিক ৮ ঘন্টা কাজ না করলে, বুদ্ধি কোনভাবে সাহায্য করে না।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




