
যাদের প্রয়োজনীয় বুদ্ধিমতার অভাব আছে, তারা কোন কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারে না, সবকিছুতে পেছনে পড়ে থাকে, কাজের থেকে অকাজই বেশী করে। যারা অতি-ধর্মীয় তারা বুদ্ধিমত্তার অভাবেই অতি-ধর্মীয় হয়ে যায়, ধর্ম বিশ্বাসের কোন লজিক নেই, লজিকবিহীন ভাবনা হলো সহজ ও বেশীরভাগ অপ্রয়োজনীয়; এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ভুল কাজ করে, সমাজের ক্ষতি করে।
শুধু মুসলমানরা যে অতি-ধর্মীয় তা'নয়, এমন কি ইহুদীদের একটা সেক্ট "হেসিডিক ইহুদীরা", খৃষ্টানদের মাঝে 'সাউদার্ণ বাপটিষ্ট" ও আলাদাভাবে আফ্রিকান আমেরিকান অনেক চার্চের লোকেরা অতি-ধর্মীয়; এরা এবার করোণা সংক্রমণ অনেক বাড়িয়ে দিয়েছে নিউইয়র্কে। নিউইয়র্কের ইন্দোনেশিয়ান হিন্দু মন্দিরের পুরোহিতকে পুলিশ ধরে নিয়ে যেতে বাধ্য হয়েছে, সরকারী লকডাউনের মাঝেও সে প্রার্থনার জন্য নিজের মন্দিরে মানুষের সমাগম করেছে। বাংলাদেশে আপনারা নিশ্চয় জামাতে নামাজ, তাবলীগদের জমায়েত ইত্যাদি নিয়ে সমস্যা নিজেরা দেখছেন; আমি শুধু নিউইয়র্ক শহরের কথা বলছি।
মার্চের মাঝামাঝি সময়ে রুকলীনের একটি সিনাগগের ১১৩ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে একদিনেই; এই সিনাগগের লোকেরা ২ সপ্তাহ আগেই পুলিশের অনুরোধে এক বিল্ডিং'এর সিনাগগ বন্ধ করে; কিন্তু গোপনে ওদের একটি চাইল্ড কেয়ার সেন্টারে একত্রিত হওয়ার শুরু করে, ফলাফল ১১৩ জন করোনা পজেটিভ। পুলিশ বলছে, হেসিডিকরা এখনো গোপন যায়গায় সার্ভিস চালিয়ে যাচ্ছে।
মার্চের প্রথমদিকে ব্রুকলীনের একটি মসজিদে জুমা নিয়ে ষ্টেইট পুলিশের সাথে মুসল্লীদের তর্কবিতর্ক হয়; কিন্তু মুসল্লীরা জুমার নামাজ পড়েই ছেড়েছে। মার্চের ৩য় সপ্তাহে সেই মসজিদের ৭ জন আক্রান্ত হয়েছে। জামাইকাতে কয়েকটি মসজিদে পুলিশের মানার পরও মানুষ জামাতে নামাজ পড়েছেন।
ব্রনক্সে এক আফ্রিকান আমেরিকান রেভারেন্ড সরকারী লকডাউন পুরোপুরি উপেক্ষা করে জন সামগম ঘটাচ্ছিল; এমন কি সে করোনা উপলক্ষ্যে সাপ্তাহিক সার্ভিসের সংখ্যা বাড়িয়ে দেয়; সে পুলিশকে চ্যালেন্জ করে যে, প্রার্থনাই মানুষকে করোনামুক্ত রাখবে; আফ্রিকান আমেরিকান নেতাদের কথা অমান্য করেও সে সার্ভিস চালায়ে যাচ্ছিল; অবশেষে, পুলিশ রাভারেন্ডকে আইসোলেশনে নিতে বাধ্য হয়েছে।
অতি-ধর্মীয়দের সাধারণ জ্ঞান কম হওয়ায়, এরা করোনা সংক্রমনে সহায়তা করেছে, এদের ধারণা, প্রার্থনা মানুষকে করোনামুক্ত রাখবে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




