
বিল গেইটস (১০০+ বিলিয়ন ডলারের মালিক) করোনা কন্ট্রোলে চীনাদের অনেক সুনাম করলেন; ইতালী ও স্পেনের ভয়ানক দুরাবস্হা দেখে, তাদের জন্য দু:খ প্রকাশ করলেন। আমেরিকার বর্তমান অবস্হার কথা কিছু বললেন না, শুধুমাত্র প্রাণহানীর কারনে নিজের কষ্টকর অনুভুতির কথা বললেন, ও আমেরিকা দেরীতে 'লকডাউন' করেছে বললন। আমেরিকার কেন এই অবস্হা, সেটা তিনি ব্যাখ্যা করলেন না; এখানে এসে বিল গেইটস ভাষা হারিয়ে ফেললেন, ব্যাখ্যা থেমে গেলো। ওয়ারেণ বাফে (৭৬+ বিলিয়ন ডলার) আমেরিকা আবার খুলে দেয়া নিয়ে সামান্য মতামত দিয়েছেন; তবে, তিনি বলেছেন, এখন আমেরিকা খুলে দেয়ার মতো অবস্হা হয়নি; কিন্তু কি করে এত কম সময়ে ৩০ হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারালো, আরো ৩০ হাজারকে কেন প্রাণ হারাতে হবে, সেটা নিয়ে মুখ খুললেন না।
আমেরিকার এই অবস্হা কেন হলো, সেটা নিয়ে কেন উনারা কথা বললেন না; সরকার ও গভর্ণরদের দেরীতে লকডাউনের সমালোচনা করলেন না; জানতে চাইলেন না কেন ডিসেম্বর থেকে সাময় পেয়েও কেন টেষ্ট-কিটের অর্ডার দিতে পারেনি, কেন হাসপাতালগুলোকে শুরু থেকেই দরকারী পরিমাণ মাস্ক ও অন্যান্য পিপিই সরবরাহ করেনি সরকার?
বিল গেইটস বিশ্বের জীবিত অতি-বুদ্ধিমানদের একজন; তিনি শুধুমাত্র ব্যবসায়িক বুদ্ধি থেকে বিশ্বের সেরা ধনীতে পরিণত হননি, উনি টেকনোলোজীতে বুদ্ধিমান হওয়ার পর, উনার ব্যবসায়িক বুদ্ধির অভাব হয়নি কোন সময়। গত ৩ দিনে বিল গেইটের ৩টি ইটারভিউ দেখেছি, ওয়ারেণ বাফের ২টি ইন্টারভিউ দেখেছি, উনারা হাসপাতালগুলো চিকিৎসা, মৃতদের সামাজিক শ্রেনী নিয়ে মুখ খোলেননি। উনি সরকারকে প্রশ্ন করেনি, মাত্র ৩ সপ্তাহে কি করে ২ কোটী ৩০ লাখ মানুষের চাকুরী চলে গেলো, কেন নিউইয়র্ক এভাবে ডুবে ডেলো?
গেইটস সাহেব কয়েক বিলিয়ন দিয়ে ফাউন্ডেশন করেছেন নিজের ও স্ত্রীর নামে; সেই ফাউন্ডেশন থেকে মানবতার সেবায় টাকা যাচ্ছে সারাবিশ্বে। করোনার টিকা ও ঔষধের জন্য তিনি শত মিলিয়ন দিয়েছেন; উনার অনুদান প্রাপ্তরা কিছু ভালো সংবাদ দিয়েছে যে, তারা মানুষের টিকা পরীক্ষা শুরু করেছে; এরপরও, উহাকে মানুষের জন্য ব্যবহার উপযোগী করতে ১২ মাস বা তার বেশী সময় লাগতে পারে। সরকার ও প্রাইভেট ফার্মাগুলো চেষ্টা করছে টিকা ও ঔষধ বের করার জন্য; মনে হচ্ছে, চীন তার আগেই টিকা নিয়ে আসতে পারবে মার্কেটে; ইহার কারণ বিল গেইটস, কিংবা ওয়ারেণ বাফে ব্যাখ্যা করেননি।
বিল গেইটস উনার ফাউন্ডেরশনের পক্ষে প্রাইভেটদের সাথে কাজ করছেন টিকার জন্য; উনার সাথে যাদের চুক্তি আছে, তাদের টিকা বিশ্বের গরীবদেশগুলোকে দেয়ার কথা বললেন উনি; ওয়ারেন বাফে কোন টাকা দিয়েছেন কিনা উল্লেখ করেননি।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




