somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যত বাণী, প্রেডিকশান মার্কেট, আমেরিকার ভবিষ্যত

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৬৩ ও ১৯৭০ সালে ততকালীন পুর্ব পাকিস্তানে ভয়ংকর সামুদ্রিক সাইক্লোনে লাখ লাখ মানুষের প্রাণহানী ঘটেছিলো; ততকালীন পাকিস্তান সরকার কিংবা বিশ্ব পুর্ব পাকিস্তানের সামুদ্রিক ঝড়ের ভয়াবহতা সম্পর্কে অগ্রিম কোন ধারণা দিতে পারেনি; আজকে বিশ্ব ও বাংলাদেশ সেইসব টেকনোলোজী পেয়েছে, এখন বাংলাদেশে সামুদ্রিক সাইক্লোনে প্রাণহানী কমে এসেছে; ইহা সায়েন্স, টেকনোলোজী ও মানুষের দক্ষতার সমন্ময়ে একটি প্রয়োজনীয় ও বিশুদ্ধ প্রেডিকশান সিষ্টেম।

অষ্ট্রেলিয়া আরো ৫ বছর আগের থেকেই নিজেদের খরা সম্পর্কে জানতো, আসলে তারা ২০৩০ অবধি জলবায়ু সম্পর্কে বেশ পরিস্কার ধারণা রাখে; কিন্তু ধারণা অনুযায়ী অষ্ট্রেলিয়া প্রস্তুতি নেয়নি; সেটা গত দাবানলে বুঝা গেছে।

করোনা সম্পর্কে আমেরিকার প্রেডিকশান ভুল ছিলো; আমেরিকা চীনাদের দেয়া ডাটা ও ওয়ার্ল্ড স্বাস্হ্য সংস্হার প্রেডিশানের উপর নির্ভর করেছে; ট্রাম্প আসার পর, আমেরিকার 'সিডিসি'তে ট্রাম্পের পলিটিক্যাল এপোয়েন্টিগুলো ছিলো অদক্ষ, এবং সিডিসি'র চীন শাখায় সঠিক জনবল ছিলো না; সর্বোপরি আমেরিকান দুতাবাস কিংবা গোয়েন্দারা সঠিক ডাটা সরবরাহ করেনি। এরপর, সবচেয়ে ভয়ংকর ছিলো ট্রাম্পের নিজের মনোভাব, সে আমেরিকাকে ধারণা দিয়েছিলো যে, ইহা আরেকটি ফ্লু, আসবে, চলে যাবে। আমেরিকার প্রেডিকশান ও পদক্ষেপে ভয়ংকর ভুল ছিলো।

ভিয়েতনাম যুদ্ধে অংশ গ্রহন আমেরিকার জন্য ছিলো আত্মঘাতী; আমেরিকার ধারণা ছিলো যে, ভিয়েতনাম চীনের মতো সোস্যালিষ্ট দেশে পরিণত হচ্ছে, ইহাকে সোস্যালিজম থেকে রক্ষা করা আমেরিকার ইমানী দায়িত্ব; বিপুল প্রানহানী ও ভয়ংকর অর্থনৈতিক বিপর্যয়ের মাঝে পড়ে আমেরিকা। আফগানিস্তানে যুদ্ধের দরকার ছিলো; কিন্তু ওখানে অবস্হান নেয়া ছিলো ভুল সিদ্ধান্ত।

ভিয়েতনাম, আফগানিস্তান, করোনা, চীনের বিশ্বব্যাপী ব্যবসা কি আমেরিকাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে? না, আমেরিকা নিজের যায়গায় আছে, এবং আরো ভালো করার সম্ভাবনা আছে; কারণ, আমেরিকা খুবই কমপ্লেক্স, কিন্তু সবল সামাজিক ও অর্থনৈতিক অবস্হায় আছে; তাদের অর্থনীতির তত্ব ক্যাপিটেলিজম, এবং এই সিষ্টেমের ভিকটিম হচ্ছে তারা, এই সিষ্টেমে অভ্যস্ত তারা; গলাকাটা ক্যাপিটেলিজমের জন্য এরা চড়া মুল্য দিচ্ছে জাতি হিসেবে, আবার তারা উহাকে রিপেয়ার করতেও জানে।

আমেরিকার অর্থনীতি, ফাইন্যান্স, রাজনীতি, সমাজ ও প্রশাসন বেশ কমপ্লেক্স; ইহা বুঝতে বেশ বিদ্যা, অভিজ্ঞার দরকার হয়; আমেরিকা খারাপ সময় ও ভালো সময়ের মাঝে দিয়ে যায়; কিন্তু ইয়েমেন, পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের লোকেরা এই দেশের ভবিষ্যত নিয়ে সহজে প্রেডিকশান করতে পারবে না; কারণ, এসব দেশের মানুষ নিজেদের দেশ সম্পর্কে পুরোপুরি বুঝেন না, কমপ্লেক্স অর্থনীতি, সমাজ নীতি, রাজনীতি ও ফাইন্যান্স বুঝেন না; বাংলাদেশের যত মানুষ আমেরিকার ভিয়েতনামে পরাজয় ও আফগানিস্তানে নাকানি চুবানী সম্পর্কে জানেন, তাঁদের সবাই কিন্তু জানেন না যে, তাঁদের কতজন প্রতিবেশী মুক্তিযু্দ্ধে অংশ নিয়ে ছিলেন, কেন তাজুদ্দিন সাহেবকে জেলের ভেতরে খুন করা হয়েছিলো।

প্রেডিকশান একটি কঠিন বিদ্যা, ইহা আজকাল কঠিন সায়েন্স, ক্ম্প্যুটিং ও টেকনোলোজীর অংশ হয়ে গেছে; ইহা যীশু ফেরত আসবেন, ইমাম মেহেদী এসে আরবদের সংগঠিত করে নতুন সাম্রাজ্য গঠন করবেন, বা সুর্য কছে এসে মাথার সাথে লাগবে, ঠিক সেই স্তরে নেই এখন।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২১
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×