somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

জাপান ও সিংগাপুরে ২য় দফায় করোনা বাড়ছে, চিন্তার বিষয়

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিংগাপুর ও জাপান করোনার শুরুতে করোনা পজিটিভ সনাক্তকরণ, আইসোলেসন, ও সর্বস্তরে মাস্ক ব্যবহার করে বেশ সাফল্য লাভ করেছিলো; জাপান পুরোপুরি লকডাউন করেনি। গতকাল জাপানের প্রাইম মিনিষ্টার টোকিও ও অন্য ৬টি শিল্প শহরে "ইমারজেন্সী" ঘোষনা করেছে, যা আসলে লকডাউন নয়, ইহা শুধুমাত্র সোস্যাল ডিসট্যান্সকে কার্যকরী করার ও বাড়ী থেকে কাজ করার ব্যাপারে। এই সপ্তাহে টোকিওতে নতুন সংক্রমণের সংখ্যা ১৪০০; গত সপ্তাহে ইহা ছিলো ৬০০। প্রাইম মিনিষ্টার বিদেশী শ্রমিকদের যারা গাদাগাদি করে বসবাস করেন, তাদেরকে স্বদেশে পাঠিয়ে দিতে পারেন। জাপানের উচিত ছিলো টোকিওকে লকডাউনে আনা।

জাপান বাংলাদেশের মানুষের প্রতি খুবই স্নেহশীল, এবং জাপানে প্রচুর পরিমাণে বাংগালী কাজ করেন। জাপানে বাংগালীদের অবস্হা কি রকম আমার তেমন ধারণা নেই; তবে, ফিলিপাইনের লোকজন গাদাগাদি করে বসবাস করেন টোকিওতে।

জাপান ও চীনের মাঝে ব্যবসায়িক কারণে প্রচুর মানুষ যাতায়াত করতো; তা'ছাড়া সাম্প্রতিক সময়ে প্রচুর চীনা ছাত্রছাত্রী জাপানে পড়ালেখা করে; ফলে, উহানের সময়েই জাপানে করোনা প্রবেশ করে। কিন্তু জাপান করোনা সনাক্তকরণ, আইসোলেশন করে মোটামুটি কন্ট্রোলে রেখেছিলো, এবং সংক্রমণের হার কমে আসছে বলে বিশ্ব স্বাস্হ্য সংস্হায় রিপোর্ট করেছিলো; গত ও এই সপ্তাহের নতুন সংক্রমণের হার দেখে মনে হচ্ছে যে, জাপানে ২য় দফা সংক্রমণ বাড়ছে।

সিংগাপুর করোনার শুরুতে ভিয়েতনাম ও তাইওয়ানের মতো সফলতা অর্জন করে; কিন্তু সমস্যা দেখা দিয়েছে গাদাগাদি করে থাকা প্রবাসী শ্রমিকদের মাঝে; ইহা এখন হঠাৎ করে কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে! গত ৩ দিনে নতুন করে ৩০০০ সংক্রমণ ঘটেছে; এখন সিংগাপুর হচ্ছে ইষ্ট এশিয়ার মাঝে সবচেয়ে বেশী সংক্রমনের দেশ, আজকে ইহা ১০,০০০ উপনীত হয়েছে; দেশটি লকডাউনের সময় বাড়িয়ে জুন অবধি নিয়ে গেছে।

সিংগাপুরে তাপমাত্রা ৯০ ডিগ্রীর (ফারেন) কাছাকাছি হওয়ায়, সংক্রমণের হার কমার আশা করছিলো বিশ্ব স্বাস্হ্য সংস্হা; কিন্তু বাস্তবে তা ঘটছে না; কিন্তু তাপামত্রা নিমোনিয়ার ব্যাপারে সাহায্য করছে, এখানে নিমোনিয়ার হার কম ও রোগীর অবস্হা শীতের দেশের রোগীর চেয়ে ভালো। বাংলাদেশেও নিমোনিয়া সমস্যা কম হবে, এবং হলেও অবস্হা নিয়ন্ত্রণের মাঝে থাকবে। সিংগাপুরের হাসপাতালগুলো জানায়েছে যে, ভালো হয়ে যাওয়া রোগীরা এখনো ফুসফুস সমস্যায় ভুগছে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×