somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতালী, স্পেন, আমেরিকার মানুষের মনে ক্ষোভ জমা হচ্ছে, মনে হয়!

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইতালীতে ২৮ হাজার, স্পেনে ২৫ হাজার, আমেরিকায় ৬০+ হাজার মানুষ প্রাণ হারায়েছেন করোনায; এখনো মানুষ হাসপাতালের ডাক্তার, নার্সদের ধন্যবাদ দিয়ে যাচ্ছে, রাজনীতিবিদদিগকে তাদের ভুমিকার জন্য অভিনন্দন জানাচ্ছে। আমেরিকান প্রেসিডেট ও গভর্ণররা বলেছিলো যে, ৬০ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হতে পারে; ৬০+ হাজার আজকে (৪/৩০/২০) হয়ে গেছে, আরো ২০/৩০ হাজার যে প্রাণ হারাবে তা স্পষ্ট; এমন কি তার থেকেও খারাপের দিকে যেতে পারে। গতকাল আমেরিকার বিমান বাহিনীর লোকেরা নিউইয়র্ক শহরের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ায়ে ডাক্তার, নার্সদের ধন্যবাদ জানায়েছে।

এত কম সময়ে এত মৃত্যুর পরও, ইতালী, স্পেন ও আমেরিকানরা এভাবে কি হাসপাতাল কর্মচারী, ডাক্তার ও নার্সদের ধন্যবাদ দিতেই থাকবে? রাজনীতিবিদদের ধন্যবাদ দিয়ে যাবে সব সময়? মনে হয় না। বর্তমান যুগে, ইতালী, স্পেন ও আমেরিকায় কোন অবস্হায় এত কম সময়ে এত মানুষের মৃত্যু হওয়া স্বাভাবিক কিছু নয়; কোথাও না কোথায় গন্ডগোল আছে, হাসপাতালগুলো ঠিকভাবে কাজ করছে বলে মনে হয় না; দেশের সরকারের লোকেরা ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেয়নি, এটাও পরিস্কার; মনে হচ্ছে, ধন্যবাদ ক্রমেই কমে আসবে, রাগারাগি হবে; কটু কথা বিনিময় হবে সামনের দিনগুলোতে।

আজকে ভোট হলে ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। গত ২ মাস, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিনই নিউজব্রিফিং দিচ্ছে, কোন কোন সময় ঘন্টারও বেশী সময় আলোচনা করছে, প্রশ্নোত্তর দিয়ে যাচ্ছে; এটা খুবই ভালো দিক, মানুষ সব তথ্য পাচ্ছে। কিন্ত গত কিছুদিন থেকে সাংবাদিকদের প্রশ্ন ধরণ বদলাচ্ছে, তাদের প্রশ্নে ও চেহারায় রাগের উপস্হিতি বুঝা যাচ্ছে; সময় সময় ট্রাম্পও রাগছে; ইহা ক্রমেই আরো খারাপের দিকে যাবে, মনে হচ্ছে।

আমেরিকার মাঝে নিউইয়র্ক রাজ্য ডুবে গেছে, এতে কোন সন্দেহ নেই। নিউইয়র্কের মানুষ স্পষ্টভাবে বুঝতেছে যে, নিউইয়র্ক শহরে আরো ১ মাস আগেই লকডাউন করার দরকার ছিলো; নিউইয়র্ক খুবই স্পেশাল শহর, ইহা ব্যবসায়ীদের শহর, এই শহরে ও ইহার আশেপাশে মিলে ৬টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে; একদিনে একা নিউইয়র্ক শহর থেকে ১০ হাজার মানুষ বিদেশে যায় ও ফিরে আসে; এই শহরের ৭ মিলিয়ন মানুষ প্রতিদিন গাদাগাদি করে ট্রেন ও বাসে কাজে যায়, আসে; এই শহরে ১ মিলিয়নের বেশী পুর্ব এশিয়ার লোকজন বাস করে, এরা পয়সার মালিক, সব সময় বাহিরে যাওয়া আসা করে; এই শহরের বেলায় গভর্ণরকে ভাবার দরকার ছিলো। গভর্ণর প্রতিদিন নিউজব্রিফিং করে নিজের অনেক কার্যক্রম তুলে ধরছে; কিন্তু সময়ের সাথে মানুষ একটু একটু করে অধৈর্য হয়ে উঠছে, তার কথায় গলছে না; মনে হয়, শীঘ্রই ধন্যবাদ দেয়া বন্ধ হয়ে যাবে, মানুষের মাঝে ক্ষোভের উপস্হিতি বুঝা যাচ্ছে।

আগামী ২/৩ মাসের ভেতর মানুষের ভাষা বদলাবে, মানুষ মনে হয় না, ডাক্তার, নার্দের ও সরকারের লোকদের এত বেশী ধন্যবাদ দেবে; এগুলো ইনভেষ্টিগেশন অবধি গড়াবে।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ সকাল ৯:১৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×