somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল ও বৈপ্লবিক পদক্ষেপর জন্য দরকার সু্ক্ষ্ম ও মননশীল ভাবনাশক্তি

০৭ ই মে, ২০২০ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনায় প্রাণহানীর দিক থেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, ইতালী, স্পেন, বৃটেন ও ফ্রান্স; একই সময়ে, এই দেশগুলি অর্থনৈতিকভাবেও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে; অপেক্ষাকৃতভাবে কম-প্রাণহানীর পরও, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে তৃতীয় বিশ্বের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, লেবানন, ভারত। আমেরিকা ও ইউরোপের দেশগুলো শেষ অবধি করোনাকে থামাবে, ভারত মোটামুটি বেশ স্বাবলম্বী ও কঠোর ব্যুরোক্রেটদের দেশ; ইহা আগামীতে বেশ নির্দয়ভাবে কিছু নিয়ম কানুন মেনে কম-সময়ে রিকোভারী করবে; কিন্তু বাংলাদেশের রিকোভারী নির্ভর করবে অন্য জাতিদের উপর: আরব, মালয়েশিয়া, ইউরোপ ও আমেরিকার রিকোভারীর অনেক পরে বাংলাদেশ কিছুটা স্বাভাবিক হবে; কারণ, বাংলাদেশ মোটামুটি কোন কিছুতেই স্বনির্ভর নয়; যদিও বলেছে যে, দেশ খাদ্যে স্বনির্ভর, আসলে তা সঠিক নয়, শুধু চাউলের বেলায় ১ বছরের জন্য কিছুটা স্বনির্ভরতার কাছাকাছি।

ফরেন কারেন্সীর জন্য বাংলাদেশ পুরোপুরি নির্ভর করে গার্মেন্টস ও রেমিটেন্সের উপর; প্রথমত; গার্মেন্টস'এ সময় লাগবে: ইউরোপ ও আমেরিকার মানুষের চাকুরী ফিরে পেলে, তারা মলে যাবে, কাপড় কিনবে। রেমিটেন্সের অবস্হা খুবই খারাপ হবে, আরবে মানুষ থাকলেও, অনেকের কাজ থাকবে না, কাজ হারানোর পরও অনেকেই দেশে ফিরবে না; অনেকে বেতন পাবে না, তেলের দাম মাটির সাথে মিশে গেছে, এবং যেই পরিমাণ অতিরিক্ত তেল বাজারে আছে, ইহা বিক্রয় হতে সময় নিবে, এয়ার লাইনসগুলো দীর্ঘ সময় অলস পড়ে থাকবে।

ইউরোপে যেসব বাংগালী অবৈধভাবে ছিলেন, তাদের বড় অংশ করোনার ভয়ে পালিয়ে এসেছেন; এরা লিবিয়া হয়ে, আর সহজে অবৈধভাবে ইউরোপে সহজে প্রবেশ করতে পারবেন না। আমেরিকাতে নিউইয়র্কের বাংগালীরা লন্ডভন্ড হয়ে গেছেন, এদের রেমিটেন্স কমে যাবে; কাছাকাছি অবস্হা হবে লন্ডনের।

দেশে নতুন করে চাকুরী সৃষ্টি করার জন্য সরকারী উদ্যোগের কোন সম্ভাবনা নেই; ফাইন্যান্স ও প্ল্যানিং'এ যারা আছেন এরা পেছনে-পড়া, কমদক্ষ লোকজন; পুরো সরকার, ব্যুরোক্রেসী ও প্রশাসন ভরে আছে প্রাচীনপন্হি লোকজনে; এরা করোনা নিয়ে কোন প্রস্তুতিই নিতে সক্ষম হয়নি; ফলে, অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়েল বিপর্যয় থেকে বের হওয়ার মতো দক্ষতা ও অভিজ্ঞতা এদের থাকার কথা নয়।

এই মহুর্তে সরকার যদি বেকার মানুষগুলোকে কাজে লাগানোর বিবিধ প্রজেক্ট সৃষ্টি করতে পারতো, তা'হলে সমস্যা কমে আসতো; কিন্তু দেশের ৪৯ বছরের ইতিহাস, দেশে প্রচুর সম্পদ থাকা সত্বেও এরা মানুষের জন্য শিক্ষা, চাকুরী, চিকিৎসা ও বাসস্হানের ব্যবস্হা করতে পারেনি; এবারও পারবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:২৬
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×