somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর বিপদের সময় জাতিরা ঐক্যবদ্ধ হয়

২৩ শে মে, ২০২০ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকীদের আক্রমণ বাংগালী জাতির মাঝে অটুট এক ঐক্যের সৃষ্টি করেছিলো। ২য় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের প্রতিটি জাতি নিজেদের স্বাধীনতার ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলো; সব জাতির জন্য ত্রাস জার্মানরা ঐক্যব্ধ ছিলো বলেই তারা সারা বিশ্বের বিপক্ষে যুদ্ধে যেতে পেরেছিলো। সোভিয়েতের জাতীয় ঐক্যাই হিটলারকে থামিয়ে দেয়। পার্ল-হার্বার আক্রমনের পর, আমেরিকান জাতির মাঝে দৃঢ় ঐক্যের সৃষ্টি হয়েছিলো; জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এটমবোমা ফেলার পর, জাপানীদের মাঝে যেই ঐক্যার সৃষ্টি হয়েছিলো উহা আজো আছে।

জাতীয় ঐক্যের জন্য কারণ, উদ্দেশ্য ও নেতৃত্ব থাকতে হয়; এবারের কারণ করোনা, উদ্দেশ্য হলো ইহা থেকে জাতিকে মুক্ত করা, নেতৃত্বে থাকার কথা সরকার ও কিছু সংস্হা থেকে এককভাবে কেহ একজন, কিংবা সমষ্টিগতভাবে কিছু মানুষ। আমেরিকার ক্ষেত্রে, দেশের প্রেসিডেন্ট ট্রাম্প নেতৃত্ব দিতে পারেনি; কিন্তু আমেরিকার স্বাস্হ্য সংস্হা থেকে এন্হোনি ফাউসি মানুষের সন্মান অর্জন করেছে, আমেরিকনরা ট্রাম্পের কথায় কান না দিয়ে, ফাউসির কথায় আস্হা রাখছে।

আমেরিকানরা ঠিক ২য় বিশ্বযুদ্ধের ন্যায় ঐক্যবদ্ধ হয়নি, তবে করোনাকে পরাজিত করার জন্য যতটুকু ঐক্যের দরকার ততটুকু ঐক্যবদ্ধ হয়েছে; তারা টিকা বের করবে, তাদের ভুলগুলো নিয়ে বসবে। আমেরিকার আর্থ-সামাজিক অবস্হা ঠিক ২য় বিশ্বযুদ্ধের সময়ের মতো নাগরিকের অনুকুলে না হওয়ায়, এবারের ঐক্যটা ঠিক ততটুকু জোরালো নয়।

করোনার কারণে, বাংগালী জাতি ঠিক যেই ধরণের বিপদের মাঝে আছে, ইহা বড় ধরণের ঐক্যের কারণ হয়েছিলো, উদ্দেশ্যও পরিস্কার ছিলো, জাতিকে রক্ষা করা, কিন্তু নেতৃত্ব নেই; বরং, পরিস্হিতি মানুষকে নেতৃত্বের বিপক্ষে নিয়ে গেছে। বাংলাদেশের বর্তমান অবস্হায়, সরকারের বাহিরে নেতৃত্ব যাবার মতো অবস্হা নেই। সরকারের গঠন এমন ধরণের যে, এবং সরকার প্রধান শেখ হাসিনার প্রভাব এমন যে, উনি ব্যতিত সরকারের মাঝে কোন ব্যক্তির কোন ভুমিকা চোখে পড়ার মতো নয়; এবং সেই রকম কেহ নেই। করোনায় শেখ হাসিনার কোন নেতৃত্ব নেই, উনি সরকার প্রধান হিসেবে জোড়াতালি দিয়ে সরকারী দায়িত্ব পালনের অভিনয় করছেন মাত্র, ইহা নেতৃত্ব নয়।

জাতীয় বিপদের সময়, জাতি ঐক্যবদ্ধ হলে, বিপদ কাটিয়ে উঠা খুবই সহজ হয়; ঐক্যবদ্ধ না হলে কিন্তু সমস্যাও আছে, জাতির আর্থ-সমাজিক অবস্হার উপর নির্ভর করে, ঐক্যের অভাবে অনেক সময় জাতি এনার্খিতে ভোগে, যাহা ভয়ংকর সমস্যার সৃষ্টি করতে পারে, জাতীয় বিপদ দীর্ঘায়িত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়; বাংলাদেশের বেলায় তা এখন ঘটছে, জাতি অরাজকতায় ভুগছে।



সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৩৪
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×