somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান ভোট: জরীপে বাইডেন এগিয়ে, জয়ী হবে কিনা বলা যাচ্ছে না

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকানরা এখন পরিস্কার যে, করোনায় লন্ডভন্ড হওয়ার পেছনে ট্রাম্পের একগুয়েমী, অদক্ষতা ও আমেরিকার গলাকাটা ক্যাপিটেলিজমের বড় অবদান কাজ করেছে। নভেম্বরে আমেরিকান ইলেকশান, জরীপে ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন থেকে ১০ পয়েন্ট পেছনে পড়েছে এখন; আজকে ভোট হলে কি ডেমোক্রেট বাইডেন জয়ী হবে? বলা কঠিন; কারণ, বাইডেনের সাপোর্টারদের মাঝে একটা বড় অংশ হচ্ছে আফ্রিকান আমেরিকান, এরা জরীপে ভোট দেয়; কিন্তু ভোটের দিন ভোটে যায় না; এদের সাথে বাংগালীদের কিছুটা মিল আছে: কথা ও কাজে গরমিল; এরা একবার ভোটে গিয়েছিলো, ওবামার সময়ে। ওবামা আফ্রিকান আমেরিকান হিসেবে বেশ কিছুটা আকর্যণ করলেও, আসলেও উহা আসল ব্যাপার ছিলো না, আসল ব্যাপার ছিলো, ওবামার ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা।

মার্চ ও এপ্রিলে ট্রাম্পের বিজয় নিশ্চিত ছিলো; এখন মানুষ করোনা নিয়ে ভাবছে ও ট্রাম্পের ভুমিকাকে এভালুয়েট করছে। সোমবার থেকে মোটামুটি লকডাউন তুলে নেয়া হবে কয়েক ধাপে; সোমবারে শুরু হবে ১ম ধাপ, এতে আছে সব ধরণের 'এসেন্সিয়েল সার্ভিস'। ইহাতে যদি করোনা ফিরে আসে, তা'হলে ট্রাম্পের জনপ্রিয়তা কমে আসবে আরো।

ট্রাম্প ও তার নির্বাচন কমিটি ট্রাম্পের জনপ্রিয়তার হ্রাস টের পেয়েছে। তারা ভোট কেনার জন্য গড়ে প্রায় সব আমেরিকানকে মাথাপিছু ১২০০ ডলার করোনা চেক দিয়েছে এই মাসে; আবারও দিতে পারে জুন মাসে। এই টাকার দরকার ছিলো; কিন্তু শতকরা ৪০ ভাগ মানুষ অকারণে ১২০০ ডলার পেয়েছে; এদের যেই আয় ছিলো ও আছে, এদেরকে টাকা দেয়ার দরকার ছিলো না। অকারণে টাকা দেয়া ভোটের সাথে জড়িত। তবে, এত বেশী টাকা দেয়াতে আগামীতে যেই ধরণের সমস্যা দেখা দিবে, শতকরা ৫০ ভাগের বেশী আমেরিকান উহা বুঝে; ফলে, ইহা ট্রাম্পের পক্ষে যাচ্ছে না।

ট্রাম্প জয় নিয়ে কিছুটা চিন্তিত; গতকাল সে স্পেশাল নিউজ কনফারেন্স করে ধর্মীয় প্রতিষ্টানগুলো থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে; কিন্তু আসলে ট্রাম্পের সেই ক্ষমতা নেই, উহা গভর্ণরদের হাতে। গীর্জা, মন্দির, মসজিদ ও সিনাগগ ইত্যাদিকে 'প্রার্থনার স্হান' হিসেবে গণ্য করে, গভর্ণরেরা এগুলোকে লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। ট্রাম্প বলেছে যে, গভর্ণরেরা ধর্মীয় স্হান গুলোর গুরুত্ব বুঝতে সক্ষম হয়নি, আমেরিকার এই অবস্হায় মানুষকে প্রার্থনা করেতে দেয়া খুবই গুরুত্বপুর্ণ। ট্রাম্প ধর্ম বিশ্বাস করে না; ফলে, তার এই পদক্ষেপ শুভ লক্ষণ নয়।

আগামী ২/১ মাস হবে আমেরিকান ভোটের জন্য খুবই গুরুত্বপুর্ণ সময়; করোনা যদি বাড়ে, ট্রাম্প সহজেই পরাজিত হবে; আর যদি লকডাউন কাজ করে, তাকে সহজে পরাজিত করা সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×