somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোর করে সন্মান আদায় করা সম্ভব হবে না

১৬ ই জুন, ২০২০ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যর পর তাকে নিয়ে অনলাইনে খারাপ মন্তব্য করা হয়েছে, এর জের ধরে ২/১টা গ্রেফতারও হয়েছে। এগুলো কোন সুস্হ জাতির লক্ষণ নয়; এবং এই ঘটনা প্রথমবার ঘটছে না, জেনারেল জিয়ার মৃত্যর পরও ঘটেছিলো। নাসিমের বেলায় বিরোধী পক্ষই ইহা বেশী করেছে, কিন্তু বিরোধী পক্ষ ব্যতিত অনেক সাধারণ লোকজন, যারা স্বাস্হ্য সেবা থেকে বন্চিত হয়েছে, তারাও খারাপ কথা বলেছে। এই ধরণের খারাপ মন্তব্য ইত্যাদি কোন শিক্ষিত জাতির বেলায় ঘটার কথা নয়; আবার, ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে, জাতিকে শিক্ষা থেকেও বন্চিত করা হয়েছে।

মনে হয়, সরকার ও প্রশাসনের লোকজনও করোনার কাছে নিজেদের অসহায়তা বুঝার শুরু করেছে। সরকারের কিছু ব্যুরোক্রেট, ডাক্তার, প্রশাসনের অফিসার, পুলিশের লোকজনও সঠিক চিকিৎসা পায়নি, পাচ্ছে না; দেশ এভাবে চলতে পারে না। চিকিৎসা ব্যবস্হা কাজ করছে না, ইহা সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। সরকারী দলের লোকেরাও সঠিক চিকিৎসা পাবার সম্ভাবনা কমে আসছে।

সাধারণ মানুষ ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে; এভাবে দেশ চলবে কিনা সন্দেহ আছে। সরকার যদি মানুষের জন্য কিছু করার চেষ্টা না করে, মানুষ সরকারকে অমান্য করার সম্ভাবনা সব সময় আছে। হাসপাতালগুলো, ফার্মেসীগুলো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, মানুষের প্রাণ নিয়ে খেলছে। দেশের গরীব জনসংখ্যা হাসপাতালে প্রবেশ করতে পারছে না বললেই চলে। ইহা দেশে অরাজকতাকে চরমে নিয়ে যাচ্ছে।

এই মহামারীতে, জীবন রক্ষাকারী ঔষধ, অক্সিজেন ইত্যাদি সরকারের নিয়ন্ত্রণে থাকার দরকার ছিলো, এবং প্রতিটি নাগরিকের প্রয়োজনে ইহা সরবরাহ করার দরকার ছিলো। এখনো সময় আছে, সরকারকে অক্সিজেনের উৎপাদন, সরবরাহের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে।

স্বাস্হ্য সেবা যেভাবে ভেংগে পড়েছে, উহাকে যদি দ্রুত ম্যানেজ না করা হয়, সরকার ও প্রশাসন সম্পর্কে মানুষের কোন সন্মান হয়তো অবশিষ্ট থাকবে না; মোহাম্মদ নাসিম, বা জেনারেল জিয়াকে নিয়ে যেসব খারাপ মন্তব্য করতে শোনা গেছে, ইহা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে; গ্রেফতার ইত্যাদি করে, আরো বদনাম হবে, জোর করে সন্মান আদায় করা যায় না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ রাত ৩:২০
৩৯টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

×