somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগিং মানুষের ধারণাকে রিফাইন করে কিনা, বদলায়ে দেয় কিনা?

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যাঁ, ব্লগিং করার ফলে আধুনিক ভাবনার মানুষদের ভাবনা রিফাইন হয়, অনেক ক্ষেত্রে পুরোপুরিও বদলায়; তবে, যারা কোন বিষয়ে কম জেনে, ভুল ধারণাকে 'মাইন্ডসেট' হিসেবে নিয়েছেন, তাঁদের ধারণা কখনো রিফাইন হবে না সহজে। আমি ব্লগে হিটলারকে 'হিরো হিসেবে' তুলে-ধরা এক ব্লগারকে ব্যক্তিগতভাবে চিনতাম; উনি পরে নিজেই নিজের উপর হতবাক হয়েছেন; উনার পোষ্টে আসা মন্তব্য উনাকে ভাবিয়ে তুলেছিলো, হিটলার সম্পর্কে উনার ধারণা বদলায়েছে। এটি কি ব্যতিক্রম ছিলো? না, ঠিক পুরোপুরি ব্যতিক্রম নয়; ব্লগে যারা একা হিটলারের পুরো বিশ্বের বিপক্ষে যুদ্ধে যাওয়াকে বীরত্ব মনে করতেন, তারা আসলে ইতিহাস ও বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধের রাজনৈতিক, সামাজিক, মানবিক, অর্থনৈতিক দিকগুলো সঠিভাবে জানতেন না; কিন্তু ব্লগে এসব বিষয় বারবার আলোচনার ফলে, অনেকেই সঠিক ধারণা পেয়েছেন।

ব্লগে, এক সময় জেনারেল জিয়ার বিশালত্ব নিয়ে শতশত পোষ্ট আসতো, আজো আসে, সামনের দিন গুলোতে আসবে; কিন্তু জেনারেল জিয়ার ব্যাপারে আগের মতো উৎসাহ এখন আর নেই। আগে যাঁরা জেনারেল জিয়াকে বীর হিসেবে তুলে ধরে চেষ্টা করতেন, তাঁদের বেশীর ভাগেরই সামরিক সরকারগুলোর কুপ্রভাব সম্পর্কে সচেতন ছিলেন না। যেমন ধরুণ, যারা জিয়ার মাঝে অনেকগুলো গুণ দেখতেন, সেগুলোর তুলনায় দেশের মানুষের সার্বিক অবস্হাকে তারা অনুধাবন করতেন না। একই লোক যিনি জেনারেল জিয়াকে বাহবা দিতেন, তিনি কিন্তু ইয়াহিয়া খানকে ও বার্মার সামরিক সরকারকে পছন্দ করতেন না। জেনারেল জিয়ার সামরিক সরকার ও বার্মার সামরিক জান্তার সরকারের মাঝে পার্থক্য কি ছিলো? আসলে, কোন পার্থক্য ছিলো না।

এবারের করোনার শুরুর দিকের পোষ্টগুলোতে যেভাবে ইহাকে আল্লাহের গজব ও বান্দাদের পরীক্ষা করা হচ্ছে বলা হচ্ছিল, উহার তীব্রতা ৪ মাসেই বেশ কম পরিলক্ষিত হচ্ছে। ব্লগে ৪ মাসে করোনার উপর এত বেশী সায়েন্টিফিক, মেডিক্যাল, সামাজিক, রাজনৈতিক ও মানবিক পোষ্ট এসেছে যে, গজব মজব পেছনের সারিতে চলে গেছে, ব্লগারদের ধারণা অনেকটা রিফাইন হয়েছে।

বাংলা ব্লগে, একটা বিষয়ের উপর ব্লগারদের ধারণা খুব ধীর গতিতে বদলাচ্ছে, সেটা হলো ধর্মীয় বিষয়। আজ থেকে ৫/৭ বছর আগেও ব্লগে প্রচুর পোষ্ট আসতো, যেখানে বলা হতো যে, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এখানে ইসলামিক শাসনতন্ত্র আসবে না কেন! যারা এই অদ্ভুত ধরণের ধারণা নিয়ে এই ধরণের পোষ্ট টোষ্ট দিতেন, আমি তাঁদের লেখা ই্ত্যাদি অনুসরণ করে দেখছি, এরা দেশের শাসনতন্ত্র, আইন, পার্লামেন্ট, সরকার, ইত্যাদি নিয়ে খুব একটা পরিস্কার ধারণা রাখতেন না। যাক, উহা কিছুটা কমে এসেছে, এটা ভালো ব্লগিং'এর ভালো দিক।

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:০০
৫৩টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×