somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকশাল ভালো ছিলো, নাকি মিলিটারী ক্যু' সঠিক ছিলো।

০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাকশাল ছিলো, সীমিত আকারের সোস্যালিষ্ট অর্থনীতি প্রবর্তন করার জন্য একটি রাজনৈতিক প্লাটফরম। দেশ স্বাধীন হওয়ার পর, যেভাবে জাতি গঠনের দরকার ছিলো, সেটা ঘটেনি; ফলে,মানুষের মাঝে ভয়ংকর হতাশা বিরাজ করছিলো; সর্বোপরি, সরকারের অদক্ষতার কারণে দেশে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়; দুর্ভিক্ষটি ছিল মোটামুটি ষড়যন্ত্রের ফসল। জাতি গঠন ঠিক মতো না হওয়ায়, জাতির আত্মদানের পরও মানুষের ভাগ্য পরিবর্তনের কোন লক্ষণ চোখে পড়ছিলো না; অর্থনীতিতে পরিবর্তনের দরকার ছিলো, শেখ সাহেব সেইদিকে যাও্য়ার জন্য বাকশাল গঠন করেন। ততকালীন পরিস্হিতি অনুসারে, ও বাংগালীদের রাজনৈতিক জ্ঞানের আলোকে, ইহাকে বাকশাল নাম না দিয়ে "সর্বদলীয় প্লাটফরম", বা "সর্বদলীয় সরকার" নাম দেয়ার দরকার ছিলো। বাকশাল আসেনি, মানুষ বাকশাল অর্থনীতির সুফল, কুফল কোনটাই ভোগ করার সুযোগ পায়নি; এসেছিলো সামরিক ক্যু।

আমাদের মানুষ এখন যেই রাজনৈতিক পরিবেশে আছেন, ইহা মিলিটারী ক্যু'এর ফলে সৃষ্ট রাজনৈতিক পরিবেশ। আজকের রাজনৈতিক পরিবেশকে অনেকে "বাকশাল" বলছেন; আসলে, যারা বর্তমান রাজনৈতিক পরিবেশকে "বাকশাল" বলছেন, তারা বাকশাল বুঝেন না; এবং শন্দটাকে খারাপ অর্থে একটি রাজৈতিক বাগধারার মত ব্যবহার করছেন।

জেনারেল জিয়া ক্যু করার পর, কিছু সময় মিলিটারী এডমিনিষ্ট্রেটর হিসেবে দেশ চালান; এরপর, উনি আইয়ুবী কায়দায় দেশের "সিভিল" প্রেসিডেন্ট হয়ে যান; একই মানুষ, একই জেনারেল, পদের নাম বদলে গেছে, কিন্তু উনার ভাবনা কি বদলে গেলো? না, উনার ভাবনাচিন্তা বদলায়নি। আইয়ুব খানের বেলায় না বদলালে, উনার সামরিক শিষ্যের বেলায় বদলাবে কিভাবে? কিন্ত দেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝরে-পড়া রাজনৈতিক দলগুলোর মুখপাত্ররা জোর গলায় প্রচার চালাতে লাগলো যে, জিয়া "বহুদলীয় গণতন্ত্র" চালু করেছে; এসব রাজনৈতিক ডামীদের বুঝার দরকার ছিলো যে, গণতন্ত্রে সব সময় বহুদল থাকে।

যাক, জেনারেল জিয়া সামরিক শাসনই চালু রেখেছিলেন; কারণ, তিনি সেটাই জানতেন, এবং তিনি জানতেন যে, সামরিক শাসন ব্যতিত উনি টিকবেন না; কারণ, উনার থেকে বড় জেনারেলের চেয়ার বাংগালীরা উল্টায়ে দিয়েছে। উনার মৃত্যুর পর, উনার নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার সাহেব একই সিষ্টেম চালু রেখেছিলেন।

এরপর জেনারেল এরশাদ আবার সামরিক ক্যু ঘটায়; পার্থক্য ছিলো, ইহা রক্তপাতহীন, জেনারেল আইয়ুব খানের মতো। তিনি জেনারেল জিয়ার পদ্ধতিতে নিজকে সিভিল প্রেসিডেন্টে রূপান্তরিত করে, জিয়ার মতো একই পদ্ধতি চালু করেন।

১৯৯০ সালে, জেনারেল এরশাদের চেয়ার উল্টায়ে দেয় মানুষ ও ক্যানন্টনমেন্ট মিলে; জেনারেল এরশাদের বিদায়ের পর, ক্যান্টনমেন্ট জেনারেল জিয়ার মডেলকে কাজে লাগিয়ে বেগম জিয়াকে জিতিয়ে আনতে সমর্থ হয়। জেনারেল জিয়ার "বহুদলীয় গণতন্ত্র" আবার জীবিত হয়ে উঠলো।

এরপর, সেখ হাসিনা ও বেগম জিয়ার সময়গুলোতে ক্ষমতায় দল বদলালো, কিন্তু জিয়ার সিষ্টেম চালু রয়ে গেলো। মানুষ ভাবছিলো, শেখ হাসিনা নিশ্চয় জেনারেল জিয়ার সিষ্টেম বদলায়ে উনার বাবার সিষ্টেম চালু করবেন; কিন্তু তিনি তা করলেন না।



সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ রাত ১০:১৮
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×