somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব বিশাল

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের লেখকদের লেখায় যতবার পড়েছি, "ভু-রাজনৈতিক কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপুর্ণ অবস্হানে আছেন", আমার মাথায় বাংলাদেশ আসেনি, এসেছে লেখকের অবস্হান, ইহা কি প্রাইভেট ইউনিভার্সিটির খাসা মাল, নাকি প্রশ্নফাঁস যুগের মহাপন্ডিত! বাংলাদেশের অবস্হান খুবই ভালো, দক্ষিণ পুর্ব দিকে নাফ নদী, পরনের কাপড় বুকে তুলে রোনিংগারা নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে যেতে পারে। উত্তর ও পশ্চিম দিক থেকে বর্ষাকালে মমতাদি বেশী করে পেশাব করলে বাংলাদেশে বন্যা হয়ে যায়; গরমকালে পানি বন্ধ করলে পদ্মায় গরু গাড়ী চলে; সুন্দর অবস্হান!

আমেরিকা, চীন, ভারত, রাশিয়া বাংলাদেশের রোবোট কন্ট্রোল ম্যানুফেকচারিং'এর উপর ১০০ ভাগ নির্ভরশীল; এসব দেশের যুদ্ধবিমানের সব মডলের যন্ত্রাংশ বাংলাদেশ তৈরি করছে, যদি বাংলাদেশ কারো উপর নাখোশ হয়ে ম্যানুফেকচারিং বন্ধ রাখে সেই দেশ কাপুত হয়ে যাবে।

বাংলাদেশের মাটির নীচে ইউরেনিয়াম, স্বর্ণ ও তেলের ডিপো, যা বাংলাদেশ জানে না, জানে শুধু চীন ও ভারত; সেটা নিয়ে ঐ ২ দেশ প্রতিযোগীতায় নেমেছে, কে আমাদের সরকারের মন খুশী রাখতে পারে। এদিকে আমাদের এটোমিক কমিশন ইসরায়েল ও আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে, আমাদের হাতে কয়েক ডজন হাইড্রোজেন বোমা তৈরির জন্য দরকারী পরিমাণ নেসেন্ট ইউরেনিয়াম ও টেকনোলোজী আছে, ফকার ফ্রেন্ডশীপ বিমান আছে!

আমাদেরকে শুধু সন্মান করে না মালয়েশিয়া, ওরা বলে যে, ট্রলারে করে আসা লোক ঠেকাও, গ্রীকও একই অপবাদ দিয়ে চলেছে, বাংগালীরা ভালো সাতারু, লিবিয়া থেকে বাংগালীরা সাতার দিয়ে গ্রীক পৌঁছে যাচ্ছে, দেশ কত লাখ ব্রজেন দাস পাঠাচ্ছে লিবিয়া? দ: আফ্রিকাও অসন্তুষ্ট, হাজার হাজার ইবনে বতুতা পায়ে হেঁটে ওদের দেশে ঢুকছে, এসব ইবনে বতুতারা তাদের দেশের তথ্য চুরি করতে পারে।

বাংলাদেশের রাজনৈতিক মডেল আমেরিকা চুরি করার তালে আছে; ট্রাম্প বলছে, করোনার মাঝে ডাকযোগে ভোট হলে, সে ফলাফল মানবে না, ইহাতে সুক্ষ্ম কারচুপি হবে শতকরা ১০০ ভাগ।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×