somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিস্তায় চীনাদের যোগ করার কোন প্রয়োজন নেই, বাংগালীদের পারতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের সাথে তিস্তার পানি বন্টন ও বন্যা কন্ট্রোল কোনভাবে হয়ে উঠছে না; ভারতের পানির দরকার, এতে সমস্যা নেই; ওদের প্রয়োজন আছে, বাংলাদেশেরও প্রয়োজন আছে, এই সহজ ভাবনাকে কাজে লাগিয়ে ২ দেশ মিলিত পদক্ষেপ নিয়ে নদীকে কন্ট্রোল করলে পানির অভাব হবে না, এবং বন্যাও হবে না; ভারতে একা পানি আটকায়ে রাখাতে বন্যা হচ্ছে, বর্ষাকালে এত পানি তারা ধরে রাখতে পারবে না কখনো। কিন্তু ভারত নিজের কাজে ব্যস্ত আছে, বাংলাদেশের প্রয়োজন নিয়ে মাথা ঘামাচ্ছে না।

বাংলাদেশ চীনাদের সাহায্য নিয়ে ১০০ কোটী ডলার খরচ করে, শুকনো মওসুমের জন্য পানি ধরে রাখার ও বন্যা নিয়ন্ত্রনের পরিকল্পনা নিচ্ছে! ইহা কি ভারতেকে ভয় লাগিয়ে সমস্যা সমাধানের জন্য চাপ দেয়া, নাকি আসলে, চীনাদের নিয়ে সমস্যা সমাধান করা?

যদি আসলে, নদীতে পানি ধরে রেখে চাষের জন্য পানির ব্যবহার ও বর্ষায় পানির দ্রুত প্রবাহ বজায় রেখে বন্যা থেকে ফসল ও মানুষকে রক্ষার প্ল্যান সরকার করতে চায়, উহাতে চীনাদের যোগ করার কোন দরকার নেই; চীনাদের যোগ করলে, টাকাটা চীনে চলে যাবে, ভারত রাগবে অকারণে, বাংগালী ইন্জিনিয়ারেরা বেকার বসে বসে ফেসবুকে ও সামুতে কবিতা লিখবে, তুরাগ নদীর তীরে এজতেমায় নেতৃত্ব দিতে থাকবে, ও দ্বীনের দাওয়াত দিয়ে পরকালের জন্য তৈরি হতে থাকবে।

তিস্তার পানি ধরে রাখার ডিজাইন নাসার মতো কঠিন কিছু হবে না, এই রকম প্রকল্প সারা বিশ্বে অনেক আছে; নদীর কোন এক পারে, নদীর সাথে লম্বালম্বীভাবে জলাধার খনন করতে হবে; দেখতে হবে, নদীর সেই পার যেন ভাংগে না; ভারত সীমান্তের সাথেই নদীকে চওড়া করতে হবে, যাতে স্রোতের বেগ কমে যায়;।এবং শক্ত বাঁধ দিটে হবে। এগুলো করার জন্য চীন, জাপান, হল্যান্ড ও ডেনমার্ক থেকে ১ ডজন ইন্জিনিয়ার এনে, কয়েক'শ বাংগালী ইন্জিৈয়ার সমন্ময়ে ডিজাইন করে, বাংগালীরা নিজেরাই ইহা করতে পারবে; চীনাদের দিলে, তারা অকারণ আরেকটা চীনের দেয়াল গড়ে দেবে, টাকা নষ্ট হবে, ভার‌ত ক্ষেপবে।

বাংগালীরা নিজে করলে অর্ধেকের কম টাকায় করতে পারবে, বাংগালী ইন্জিনিয়ার ও ইন্জিনিয়ারিং ফার্মগুলোর অভিজ্ঞতা হবে, টাকা পাবে; জাতি নিজ পায়ে দাঁড়ানোর সাহস পাবে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×